মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিরপুরে ছাত্রদল নেতা আশরাফুল হোসেন মামুনের সেহেরি আয়োজনে হাজারো মানুষের উপচে পড়া ভিড় প্রধানমন্ত্রীর ঈদ বোনাস পেলেন ডিএনসিসির ৩ হাজার ৩২ জন পরিচ্ছন্নতাকর্মী খাল খনন প্রকল্প বাস্তবায়নে কেউ দুর্নীতি করলে কঠোর ব্যাবস্থা গ্রহণ করা হবে  -তথ্যমন্ত্রী  ১৪ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী মোঃ সুমন হোসেনের ঈদের শুভেচ্ছা দেশের মানুষের প্রত্যাশা সুশাসিত ও সুন্দর বাংলাদেশ  – -খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী                              আশুলিয়া সাংবাদিক সমন্বয় ক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিলে ৪টি সংগঠনের সভাপতির অংশগ্রহণ চট্টগ্রামে জমে উঠেছে ঈদের কেনাকাটা, দেশীয় টুপি ও নতুন নোটে বাড়তি আগ্রহ চট্টগ্রাম থেকে অগ্রিম টিকেটে ট্রেনে যাত্রীদের ঈদযাত্রা শুরু সরকার নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছে- দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী  চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দিন ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ায় সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদের অভিনন্দন

আশুলিয়ার শ্রীপুরে যাত্রীবাহি বাসে ডাকাতি, নিহত ১, আহত ৫

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারী, ২০১৮
  • ১৫৮ বার পড়া হয়েছে
আশুলিয়ার শ্রীপুরে যাত্রীবাহি বাসে ডাকাতি, নিহত ১, আহত ৫!

ফরহাদ হোসেন,
স্টাফ রিপোর্টারঃ
ঢাকার আশুলিয়া থানার শ্রীপুরে যাত্রীবাহি বাসে ডাকাতির ঘটনায় একজন নিহত ও ৫ জন আহত হয়েছেন।

পুলিশ ও সস্থানীয়রা জানান, টাঙ্গাইল থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহি বাসে দুর্র্ধষ ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় ডাকাতরা অস্ত্রের মুখে বাস যাত্রীদের জিম্মি করে নগদ টাকা ও মোবাইলফোনসহ মূল্যবান মালামাল লুট করে নিয়ে পালিয়েছে। ডাকাতির কাজে বাঁধা দেওয়ায় ডাকাতরা বাসের চালকে ছুড়িকাঘাতে হত্যা করে, এছাড়াও ডাকাতদের হামলায় বাসের সুপারভাইজার ও হেলপারসহ ৫ জন গুরুতর আহত হয়েছেন।
পুলিশ জানায়, মঙ্গলবার ভোররাতে সাভারের নবীনগর-চন্দ্রা মহাসড়কের শ্রীপুর এলাকায় এ ডাকাতির ঘটনা ঘটেছে।

পুলিশ সুত্রে জানা গেছে, নিহত শাহজাহান মিয়া (৪০) বাস চালক ছিলেন। সে টাঙ্গাইল জেলার সদর থানাধীন চরজানা গ্রামের বিমান মিয়ার ছেলে। অপরদিকে গুরুতর আহত বাসের হেলপার বাদশা মিয়া (৪২) একই জেলার সদর থানাধীন বিশ্বাস বেতকা গ্রামের মৃত ছানোয়ার মিয়ার ছেলে। আহত সুপারভাইজার শহিদুল খান একই জেলার নাগরপুর থানার পাছিতা গ্রামের মৃত ইবাদত খানের ছেলে।

থানা পুলিশ জানায়, ইনসাফ পরিবহনের ধলেশ্বরী নামে একটি যাত্রীবাহী বাস মঙ্গলবার ভোররাতে টাঙ্গাইল থেকে ঢাকা আসারর পথে বাসটি নবীনগর চন্দ্রা মহাসড়কের শ্রীপুর এলাকায় পৌছালে বাসের ভিতরে যাত্রীবেশে থাকা ডাকাত দলের সদস্যরা যাত্রী সকলকে অস্ত্রের মুখে জিম্মি করে ফেলে। এসময় সকল যাত্রীকে সিটের সাথে বেধে রেখে নগদ টাকা মোবাইল ফোনসহ মূল্যবান মালামাল লুটপাট করে। এঘটনায় বাসের বাসের চালক শাহজাহান মিয়া বাধা দিলে ডাকাতরা তাকে ছুরিকাঘাতে হত্যা করে এবং হেলপার ও সুপারভাইজারকেও পিটিয়ে গুরুতর আহত করে। পরে বাসটি মহাসড়কের পাশে ফেলে রেখে ডাকাতরা পালিয়ে যায়।
এ ব্যাপারে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) ফারুক হোসেন সাংবাদিকদের জানান, মঙ্গলবার ভোররাতে টাঙ্গাইল থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রী নিয়ে ছেড়ে আসে ইনসাফ পরিবহনের ধলেশ্বরী (ঢাকা মেট্রো ব-১১-৬৪৪৬) নামের বাসটি। পথে মির্জাপুর এলাকা থেকে যাত্রীবেশে তেরো জন ডাকাত বাসে ওঠে। এরপর অস্ত্রের মুখে জিম্মি করে বাসের যাত্রীদের সবকিছু লুটে নেয় ডাকাতরা। বাঁধা দিতে গেলে ডাকাতরা বাসের চালককে ছুড়িকাঘাতে হত্যা করে হেলপারকে ও সুপারভাইজরকে গুরুতর আহত করে বাসটি ফেলে রেখে চলে যায়।
পরে ডাকাতির বিষয়টি স্থানীয়রা থানায় জানালে ঘটনাস্থল থেকে বাসটি উদ্ধার করে থানায় আনা হয়। এসময় আশঙ্কাজনক অবস্থায় বাসের হেলপার বাদশা মিয়াকে উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে এবং সুপারভাইজার শহিদুল খানকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
নিহত বাস চালকের লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এবং এঘটনায় আশুলিয়া থানায় একটি ডাকাতি মামলা দায়ের করা হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451