বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

যে ছবি থেকে দৃষ্টি সরছে না আজ

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারী, ২০১৮
  • ৫৮৭ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ- 

রাজধানীর শাহবাগ এলাকায় জাতীয় জাদুঘরের সামনে জ্যামের মধ্যে তোলা একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে। সাধারণত নেটিজেনরা দুই ধরনের পোস্ট সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করেন। একটি ইতিবাচক অন্যটি নেতিবাচক।

আজ ১ ফাল্গুন, প্রকৃতিতে এসেছে বসন্ত। বসন্তের প্রথমদিন দেশব্যাপী নানা আয়োজনে দিনটিকে পালন করছেন সকলে। বসন্ত বরণকে কেন্দ্র করে বাসন্তী রঙের পোশাক যেন অপরিহার্য হয়ে গেছে। নারী-পুরুষ তরুণ-তরুণী বসন্তকে বরণ করছেন সানন্দে।

রাজধানীর জাতীয় জাদুঘরের সামনে একটি ছবিতে আটকে গেছে চোখ। এক তরুণী নিজের স্কুটি নিয়ে জ্যামে আটকে আছেন। যে কারো চোখ সেদিকে চলে যাবে, যাচ্ছেও তাই। কেননা তরুণী বসন্ত সাজে এসেছেন। সেটাও বিষয় নয়, বিষয়টা হলো শাড়ি পরে স্কুটি চালাচ্ছেন। আবার বলতে গেলে সেটাও বিষয় নয়, বিষয়টা হলো শাড়ি বাসন্তী রঙের। তবে এরচেয়ে মুখ্য বিষয় হলো তরুণীর স্কুটিও বাসন্তী রঙের এমনকী হেলমেটও। স্বাভাবিকভাবে দৃষ্টি সরছে না।

ছবিটি তুলেছেন জহিরুল হক নামের এক ব্যক্তি। তিনি নিজেই জানিয়েছেন এ কথা। বললেন, ভাই ছবিটি আমারই তোলা। শাহবাগ জাদুঘরের সামনে। মেয়েটা কে আমি চিনি না। সকালে টিএসসিতে দেখছিলাম। ১০ টা নাগাদ আফিসে আসার সময় আবার দেখি, তখন তার বেশ কিছু ছবি তুলি তখন ট্রাফিক জ্যাম ছিল। অনেকগুলোর মাঝে এইটা একটা।’

তিনি বলেন, ‘জহিরুল ইসলাম বলেন, তার বাসন্তি শাড়ি, হলুদ স্কুটি ছাড়াও আর একটা ইন্টারেস্টিং বিষয় হেলো তিনি হেলমেট পড়ে নাই পাশের প্রায় প্রত্যেকটা পুরুষ বাইকার কিন্তু হেলমেট মাথায় দিয়ে আছেন।’

দু;দিন আগেই সোশ্যাল মিডিয়ায় ভবেশ ভাইরাল হয়ে যান ভারতীয় তরুণী প্রিয়া। তার রেশ কাটতে না কাটতেই বাঙালি ললনার এই ছবিটি সোশ্যাল মিডিয়ায় আলোচিত হচ্ছে।

 

সুত্র/কালের কণ্ঠ


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451