শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

আশরাফুলের শতক ঘরোয়া ক্রিকেটে

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারী, ২০১৮
  • ২৮২ বার পড়া হয়েছে
ঘরোয়া ক্রিকেটে

স্পোর্টস ডেস্কঃ-

আন্তর্জাতিক ক্রিকেটে আশরাফুল মানেই দারুণ উত্তেজনা, রানের চাকা দুর্দান্ত গতিতে সচল থাকা। সেই আশরাফুল ক্রিকেট থেকে ছিটকে গেলেন ফিক্সিং কেলেঙ্কারির ফাঁদে পড়ে। ক্রিকেট থেকে ছিটকে গেলেন দীর্ঘ সময়ের জন্য।

তবে তিনি যে হারিয়ে যাননি, তার জানান দিলেন ঢাকা প্রিমিয়ার লিগে সেঞ্চুরির মাধ্যমে। গত বছর ঘরোয়া লিগে নিষেধাজ্ঞা কাটিয়ে তিনি ফিরে এসেছেন। এ বছরের আগস্টেই আন্তর্জাতিক ক্রিকেটের নিষেধাজ্ঞাও কেটে যাবে। এরপরই তিনি জাতীয় দলের হয়ে মাঠে ফিরতে পারবেন। তারই প্রস্তুতি হিসেবে ঘরোয়া লিগে খেলছেন সাবেক তারকা ব্যাটসম্যান। ঢাকা প্রিমিয়ার লিগে কলাবাগান ক্রীড়াচক্রের হয়ে খেলছেন আশরাফুল।

বিকেএসপির ৪ নম্বর গ্রাউন্ডে আজ ছিল প্রাইম দোলেশ্বরের বিপক্ষে আশরাফুলদের ম্যাচ। চলতি মৌসুমে প্রিমিয়ার লিগেই আগে দুটি ম্যাচ খেলে ফেলেছেন বাংলাদেশের লিটল মাস্টার। যদিও আগের ম্যাচ দুটিতে নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি তিনি।

প্রাইম দোলেশ্বরের বিপক্ষে ম্যাচে ১৩১ বল খেলে ১০৪ রানের ইনিংস খেলেছেন টেস্ট ক্রিকেটে সর্বকনিষ্ঠ এই সেঞ্চুরিয়ান। শেষ পর্যন্ত আরাফাত সানির বলে ফরহাদ হোসেনের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান আশরাফুল। আশরাফুলের সতীর্থ তাইবুর রহমানও সেঞ্চুরি করেন। তিনি ১০৯ বল খেলে অপরাজিত  থাকেন ১১৪ রানে।

তাঁদের দুজনের ব্যাটিংয়ের ওপর ভর করে ৪ উইকেটে ২৯০ রানের বিশাল সংগ্রহ পায় কলাবাগান।

জবাবে ব্যাট করতে নেমে এ রিপোর্ট লেখা পর্যন্ত ২৩.৪ ওভার খেলে ২ উইকেট হারিয়ে ১৩৭ রান করে প্রাইম দোলেশ্বর।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451