বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৭:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

কেন্দ্রীয় কর্মসূচী হিসাবে হাজীগঞ্জে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর  মাসব্যাপী দাওয়াতি মাসের উদ্বোধন।

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারী, ২০১৮
  • ৩১৩ বার পড়া হয়েছে
ইসলামী আন্দোলন বাংলাদেশ এর
মোঃশরীফ হোসেন, জেলা প্রতিনিধি:-
ইসলামী আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে হাজীগঞ্জে মাসব্যাপী দাওয়াতী কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে। রবিবার বাদ জোহর হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদ মাঠে দোয়া ও মোনাজাতের মাধ্যমে মাসব্যাপী এ কর্মসূচীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ উপজেলা শাখার সভাপতি আলহাজ্বঃমো. মোরশেদ আলম।দোয়া ও মোনাজাত পরবর্তী সর্বস্তরের জনসাধারনের মাঝে দাওয়াত পত্র বিতরণ কার্যক্রম শুরু করেন নেতৃৃবন্দরা।
ইসলামী আন্দোলন বাংলাদেশ হাজীগঞ্জ উপজেলা শাখা নেতৃবৃন্দ বলেন , প্রচলিত শাসন ব্যবস্থার অসারতা এবং ইসলামী শাসনের অনিবার্যতা তুলে ধরে ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে মাসব্যাপী দাওয়াতী কার্যক্রম পরিচালনা করা হবে। ইসলামী আন্দোলন বাংলাদেশ’র আমীর পীর সাহেব চরমোনই’র আহবান (দাওয়াত পত্র) প্রতিটি ঘরে ও প্রতিটি মানুষের কাছে পৌঁছে দেয়া হবে।
এ বিষয়ে নেতৃবৃন্দ জানান, গণমানুষের কাছে ইসলামের সুমহান আদর্শ তুলে ধরে ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার আন্দোলনে সম্পৃক্ত করতে হবে। আগামি নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ- এর প্রার্থীকে হাতপাখা মার্কায় ভোট দিয়ে শান্তি ও সমৃদ্ধির পক্ষে অবস্থান এবং দুনিয়ার শান্তি ও আখেরাতের মুক্তির লক্ষ্যে দেশের সর্বস্তরের মানুষকে ইসলামী আন্দোলনের পতাকাতলে ফিরে আসার জন্য তিনি আহ্বান জানান নেতৃবৃন্দ।
উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে ইসলামী আন্দোলন হাজীগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও আগামি জাতীয় নির্বাচনে হাজীগঞ্জ-শাহরাস্তি নির্বাচনী এলাকায় ইসলামী আন্দোলনের প্রার্থী জননেতা  হাফেজ মো. শাহদাত হোসেন প্রধানীয়া। সাংগঠনিক সম্পাদক মো. রাশেদুজ্জামান, সহ-সাংগঠনিক সম্পাদক হেলাল উদ্দিন, প্রচার সম্পাদক মাওলানা আব্দুল কুদ্দুস, সহ-অর্থ বিষয়ক সম্পাদক আব্দুল আলিম মাষ্টার, নারী ও শিশু বিষয়ক সম্পাদক মোঃ হোসেন ভুইয়া, সদস্য শাহজান মিজি, রফিকুল ইসলামসহ উপজেলা, পৌর ইসলামী আন্দোলন, যুব ও ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451