রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

স্কুল ছাত্রী নিঁখোজের পাঁচদিন পর পানগুছি নদী থেকে মৃতদেহ উদ্ধার

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ১১ ফেব্রুয়ারী, ২০১৮
  • ২৮৮ বার পড়া হয়েছে

 

 

এস.এম. সাইফুল ইসলাম কবির, বাগেরহাট:-

 

নিঁখোজের পাঁচ দিনপর বাগেরহাটের মোরেলগঞ্জের

উপজেলার পানগুছি নদী থেকে বেহেস্তি আক্তার (১১) নামের

এক স্কুল ছাত্রীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার

দুপুরে মোরেলগঞ্জ থানা পুলিশ উপজেলার সন্ন্যাসী লঞ্চ

টার্মিনালের কাছ থেকে মৃতদেহটি উদ্ধার করে। বেহেস্তি

পার্শবর্তী পিরোজপুর জেলার ইন্দুরকানি উপজেলার ১২ নং

কালাইয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির

ছাত্রী এবং কালাইয়া গ্রামের নজরুল ইসলাম হাওলাদারের

মেয়ে।

বেহেস্তির বিদ্যালয়ের প্রধান শিক্ষক উত্তম কুমার মন্ডল বলেন,

সে খুবই দরিদ্র পরিবারের মেয়ে। তার বাবা আরেকটি

বিয়ে করে সেই স্ত্রীকে নিয়ে ঢাকায় বাস করছে।

পরিবারের উদ্বৃতি দিয়ে তিনি বলেন, ৬ ফেব্রæয়ারি

সকালে বাড়ি থেকে সুন্দর পোষাক পরিধান করে ঘর থেকে

বেরিয়ে যায় বেহেস্তি। এরপর সে আর ফিরে আসেনি। পরের

দিন পরিবারের লোকজন তাকে বিষয়টি জানালে, তিনি

তাদের সাথে ইন্দুরকানি থানায় গিয়ে একটি সাধারণ

ডায়েরি দায়ের করেন। তিনি আরও জানান, বয়সের তুলনায়

বেহেস্তি লেখাপড়ায় অনেক পিছিয়ে ছিল। এরপর রোববার

দুপুরে স্থানীয়রা বেহেস্তির মৃহদেহটি নদীতে ভাসতে

দেখে পুলিশে খবর দেয়।

মৃহদেহটি উদ্ধারের বিষয়টি ইন্দুরকানি থানায় জানানো

হয়েছে এবং এর ময়না তদন্তের জন্য ঘটনাস্থল থেকে লাশ

উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো

হয়েছে বলে জানান মোড়েলগঞ্জ থানার ভারপ্রাপ্ত

কর্মকর্তা রাশেদুল আলম। ময়না তদন্ত প্রতিবেদন পাওয়ার পর

জানা যাবে মেয়েটি কিভাবে মারা গেছে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451