রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

খালেদা জিয়া সাধারণ বন্দির মতোই আছেন : আইজি প্রিজন

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ১১ ফেব্রুয়ারী, ২০১৮
  • ৪২৯ বার পড়া হয়েছে
আইজি প্রিজন

অনলাইন ডেস্কঃ-

কারা অধিদপ্তরের মহাপরিদর্শক (আইজি প্রিজন) সৈয়দ ইফতেখার উদ্দীন বলেছেন, ১৯৬৪ ও ২০০৬ সালের কারাবিধি অনুযায়ী বর্তমান সাংসদরা কেবল ডিভিশন পাবেন। সাবেক প্রেসিডেন্টও পান। তবে সাবেক প্রধানমন্ত্রী পান না। রোববার দুপুর সাড়ে ১২টায় কারা অধিদপ্তরে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

আইজি প্রিজন বলেন, খালেদা জিয়া সাধারণ বন্দির মতোই আছেন। তাকে সঙ্গ দেওয়ার জন্য একজন নারী নার্স ও চারজন নারী কারারক্ষী রয়েছে।

এর আগে সকালে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে জেলকোড অনুযায়ী ডিভিশন দেওয়ার জন্য কারা কর্তৃপক্ষকে নির্দেশ দেন আদালত। খালেদা জিয়ার আইনজীবীদের করা আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার বিশেষ জজ আদালত-৫-এর বিচারক আখতারুজ্জামান এ নির্দেশ দেন।

এ বিষয়ে সৈয়দ ইফতেখার উদ্দীন বলেন, আদালত ওনাকে ডিভিশন দেওয়ার আদেশ দিয়েছেন বলে শুনেছি। তবে আদেশের কপি এখনও হাতে এসে পৌঁছায়নি। কপি পাওয়ার পর সেটা বাস্তবায়ন করা হবে।

গত বৃহস্পতিবার জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়ার পাঁচ বছরের কারাদণ্ড হওয়ার পর তিনি নাজিমুদ্দিন রোডের সাবেক কেন্দ্রীয় কারাগারে রয়েছেন। খালেদা জিয়াকে কারাগারে জেল কোড অনুযায়ী মর্যাদা দিয়ে রাখা হয়নি বলে অভিযোগ করেছে তার দল। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উদ্বেগ প্রকাশ করে বলেছেন, খালেদা জিয়াকে স্যাঁতসেঁতে ও পরিত্যক্ত জায়গায় একা রাখা হয়েছে। সাবেক প্রধানমন্ত্রীকে একজন সাধারণ কয়েদির মতো রাখা হয়েছে। যে খাবার দেওয়া হয়েছে, তা মুখে দেওয়ার মতো নয়।

তবে সরকার বলছে, ডিভিশনপ্রাপ্ত বন্দীর মতো সব সুযোগ-সুবিধা দেওয়া হচ্ছে। তাকে চৌকি, কম্বল, টেলিভিশন এবং পত্রিকা দেওয়া হয়েছে। শুধু বাইরে থেকে খাবার নিতে দেওয়া হচ্ছে না।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451