রামগঞ্জ প্রতিনিধি:
ল²ীপুরের রামগঞ্জ উচ্চ বিদ্যালয়ে দুর্বৃত্তদের হামলার প্রতিবাদে রোববার দুপুরে বিদ্যালয় মাঠে
শিক্ষক,অভিভাবক ও শিক্ষার্থীদের প্রতিবাদ সভা হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: বেলায়েত হোসেনের সভাপতিত্বে প্রতিবাদ সভায় বিদ্যালয়
গেইট ভাংচুর ঘটনায় দুর্বৃত্তদের শাস্তিদাবী করে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আকম রুহুল
আমিন,ভাইস চেয়ারম্যান দেলোয়ার হোসেন বাচ্চু,বিদ্যালয় প্রতিষ্ঠাতা সভাপতি হাজ্বী
জাহাঙ্গীর হোসেন,সাবেক মেয়র বেলাল আহম্মদ,অভিভাবক সদস্য আব্দুল হান্নান
কাউন্সিলর,মোতাহের পাটেয়ারী,মিজানুর রহমান মিরন ,মোরশেদ আলম,শিক্ষক জসিম
উদ্দিন,শামছুল ইসলাম প্রমূখ। উলেখ্যঃ রামগঞ্জ পৌর শহরস্থ রামগঞ্জ উচ্চ বিদ্যালয়ে ৪ঠা
ফেব্রæয়ারী গভীর রাতে দুর্বৃত্তরা বিদ্যালয়ের গেইট,নাম ফলক ও বাউন্ডারী ভাংচুর করে। এ সময়
দুর্বৃত্তদের ইটপাটকেল নিক্ষেপে বিদ্যালয় পাহারাদার হাফিজ উদ্দিনকে আহত করে।