বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০১:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিরপুরে ছাত্রদল নেতা আশরাফুল হোসেন মামুনের সেহেরি আয়োজনে হাজারো মানুষের উপচে পড়া ভিড় প্রধানমন্ত্রীর ঈদ বোনাস পেলেন ডিএনসিসির ৩ হাজার ৩২ জন পরিচ্ছন্নতাকর্মী খাল খনন প্রকল্প বাস্তবায়নে কেউ দুর্নীতি করলে কঠোর ব্যাবস্থা গ্রহণ করা হবে  -তথ্যমন্ত্রী  ১৪ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী মোঃ সুমন হোসেনের ঈদের শুভেচ্ছা দেশের মানুষের প্রত্যাশা সুশাসিত ও সুন্দর বাংলাদেশ  – -খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী                              আশুলিয়া সাংবাদিক সমন্বয় ক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিলে ৪টি সংগঠনের সভাপতির অংশগ্রহণ চট্টগ্রামে জমে উঠেছে ঈদের কেনাকাটা, দেশীয় টুপি ও নতুন নোটে বাড়তি আগ্রহ চট্টগ্রাম থেকে অগ্রিম টিকেটে ট্রেনে যাত্রীদের ঈদযাত্রা শুরু সরকার নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছে- দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী  চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দিন ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ায় সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদের অভিনন্দন

ফুলবাড়ীতে বিজিবি’র জব্দকৃত সাড়ে তিন কোটি টাকা মূল্যের ফেন্সিডিলসহ মাদকদ্রব্য ধ্বংস

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ১১ ফেব্রুয়ারী, ২০১৮
  • ৪৭২ বার পড়া হয়েছে
ফেন্সিডিলসহ মাদকদ্রব্য ধ্বংস

 

প্লাবন শুভ, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:-
বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি দিনাজপুরের ফুলবাড়ী ২৯ ব্যাটালিয়নের সদস্যদের
হাতে জব্দকৃত তিন কোটি ২৯লাখ ৪৯হাজার টাকা মূল্যের মাদকদ্রব্য গতকাল রবিবার
সকালে ব্যাটালিয়ন সদর দপ্তরে আনুষ্ঠানিকভাবে ধ্বংস করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিজিবি দিনাজপুর সেক্টরের সেক্টর কমান্ডার
কর্নেল মো. আনিসুর রহমান আনুষ্ঠানিকভাবে মাদ্রকদ্রব্য ধ্বংসকরণ অনুষ্ঠানের
উদ্বোধন করেন।
বিজিবি ফুলবাড়ী ২৯ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এস.এম রেজাউর
রহমানের সভাপতিত্বে আয়োজিত মাদ্রকদ্রব্য ধ্বংসকরণ অনুষ্ঠানে প্রধান অতিথি
হিসেবে বক্তব্য রাখেন বিজিবি দিনাজপুর সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল মো.
আনিসুর রহমান, বিশেষ অতিথি হিসেবে ফুলবাড়ী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার
মো. রফিকুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুস সালাম চৌধুরী,
সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট মো. আরিফুল ইসলাম, দিনাজপুর মাদক দ্রব্য
নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. গোলাম রব্বানী প্রমূখ। এছাড়াও বক্তব্য রাখেন
বিজিবি দিনাজপুর ৪২ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মো. আব্দুল হান্নান
খান, বিজিবি দিনাজপুরের অতিরিক্ত পরিচালক (অপারেশন) এএসএম রবিউল হাসান
প্রমূখ।
শেষে বিজিবি ফুলবাড়ী ২৯ ব্যাটালিয়নের অধিন বিভিন্ন সীমান্তে ২০১৬ সালের
১ এপ্রিল থেকে ২০১৭ সালের ৩১ডিসেম্বর পর্যন্ত মাদকদ্রব্য বিরোধী অভিযান চালিয়ে
বিজিবি সদস্যদের হাতে আটক ২২হাজার ৪৫৪বোতল ফেন্সিডিল, ৮৪২বোতল বিদেশি মদ,
১৬৪প্যাকেট বিদেশি মদ জুস, ৩৬০লিটার দেশি মদ (চোলাই মদ), ৮৫বোতল বিয়ার,
১৮দশমিক ২৩০কেজি গাঁজা, ৮৫কেজি মদ তৈরির বড়ি, ১৯হাজার ৮৩৫ বোতল বিভিন্ন
ধরনের যৌন উত্তেজক সিরাপ, ৩৯পিস ইয়াবা বড়ি, ১লাখ ১৮হাজার ৪৩১পিস যৌন
উত্তেজক বড়ি, ১৯হাজার ১৭৮পিস নেশা জাতীয় ইঞ্জেকশন বুল ড্রেজারের সাহায্যে
ধ্বংস করা হয়। যার আনুমানিক মূল্য তিন কোটি ২৯লাখ ৪৯হাজার টাকা।
বিজিবি ফুলবাড়ী ২৯ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এস.এম রেজাউর
রহমান বলেন, বিজিবি সদস্যরা তাদের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় মাদক ও
চোরাচালান বিরোধী অভিযান অব্যাহত রেখেছে। তবে অভিযান চালাতে গিয়ে প্রায়ই
মাদক ও চোরাকারবারিদের হাতে বিজিবি সদস্যদেরকে আক্রমণের শিকার হতে হচ্ছে।
জীবনের ঝুঁকি নিয়ে এবং অত্যন্ত প্রতিকূল পরিবেশে অভিযান চালিয়ে চোরাচালান
প্রতিরোধ করতে কাজ করে যাচ্ছে। তবে দেশ ও জাতির স্বার্থে বিজিবি সদস্যরা
চোরাচালান ও মাদক বিরোধী অভিযান অব্যাহত রেখে সীমান্ত সুরক্ষায় কাজ করে যাবেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451