রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিল্টন-জাহাঙ্গীর পরিষদ সবার সেরা’ স্লোগানে মিরপুরে ছাত্রদলের বিশাল মিছিল  আশুলিয়ায় পোশাক শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন, গাড়িতে ভাংচুর করে আগুন দিয়েছে শ্রমিকরা আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামি ও সাংবাদিকের ওপর হামলার ঘটনায় এনামুল গ্রেফতার আশুলিয়ায় ডিবি পুলিশ কর্তৃক ৫২ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক কারবারী গ্রেফতার একটি গাড়ী ‍উদ্ধার বাংলাবাজার পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর প্রধানকে প্রাণনাশের হুমকি-আশুলিয়া থানায় জিডি পশ্চিম ছাত্রদলের নতুন কমিটি ঘিরে তৎপরতা, আলোচনায় একাধিক নেতা আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের কার্যক্রম নিয়ে অপপ্রচারের অভিযোগ আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে আর কোনদিন রাজনীতি করতে দেওয়া হবে না- স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরের ঐতিহ্যবাহী আদর্শ উচ্চ বিদ্যালয়ে সুশাসন ও শিক্ষার মান উন্নয়নের সুবাতাস বইছে প্রতিবেশী দেশ থেকে মাদক ঢুকিয়ে যুবসমাজ ধ্বংসের ষড়যন্ত্র চলছে : প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

শ্রীলঙ্কা গুটিয়ে গেছে ২২২ রানে

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারী, ২০১৮
  • ২৮১ বার পড়া হয়েছে
২২২ রানে গুটিয়ে গেছে শ্রীলঙ্কা

স্পোর্টস ডেস্কঃ- 

বাংলাদেশের জাতীয় দলে যে আর ফিরতে পারবেন, সে আশা হয়তো আব্দুর রাজ্জাক নিজেও করেননি। শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে ডাক পেলেও চট্টগ্রামে প্রথম ম্যাচে বসেছিলেন দর্শক হয়েই। তবে দ্বিতীয় ম্যাচে প্রথম একাদশে জায়গা করে নিয়েছেন এই অভিজ্ঞ স্পিনার। আর মাঠে নেমে রাজ্জাক ভালোমতোই বুঝিয়ে দিয়েছেন যে, তিনি ফুরিয়ে যাননি। নিয়েছেন চারটি উইকেট। রাজ্জাকের সঙ্গে জ্বলে উঠেছেন তাইজুল ইসলামও। এই দুই স্পিনারের দারুণ বোলিংয়ে শ্রীলঙ্কার প্রথম ইনিংস গুটিয়ে গেছে মাত্র ২২২ রানে।

শ্রীলঙ্কার ইনিংসের ষষ্ঠ ওভারেই আঘাত হেনেছিলেন রাজ্জাক। ৩ রান করে সাজঘরে ফিরেছেন লঙ্কান ওপেনার দিমুথ করুনারত্নে। ১৭তম ওভারে ধনঞ্জয় ডি সিলভার উইকেট তুলে নিয়েছেন তাইজুল ইসলাম। ২৮তম ওভারে শ্রীলঙ্কাকে জোড়া ধাক্কা দিয়েছেন রাজ্জাক। তুলে নিয়েছেন ধনুস্কা গুনাথিলাকা ও লঙ্কান অধিনায়ক দিনেশ চান্দিমালের উইকেট। দ্বিতীয় সেশনের শুরুতে আবারও জোড়া ধাক্কা খেয়েছে শ্রীলঙ্কা। ৩২তম ওভারে ৬৮ রান করা কুশল মেন্ডিসকে সাজঘরের পথ দেখিয়েছেন রাজ্জাক। আর পরের ওভারে তাইজুল ফিরিয়েছেন নিরোশান ডিকওয়েলাকে। অভিষিক্ত রোসেন সিলভা খেলেছেন ৫৬ রানের ইনিংস। শেষপর্যায়ে দিলরুয়ান পেরেরার ৩১ ও আকিলা ধনঞ্জয়ের ২০ রানের ছোট ইনিংস দুটিতে ভর করে স্কোরবোর্ডে ২২২ রান জমা করেছে শ্রীলঙ্কা।

বাংলাদেশের পক্ষে দারুণ বোলিং করে চারটি করে উইকেট নিয়েছেন রাজ্জাক ও তাইজুল। দুটি উইকেট গেছে মুস্তাফিজুর রহমানের ঝুলিতে।

শ্রীলঙ্কার বিপক্ষে চট্টগ্রামে সিরিজের প্রথম টেস্টে টস জিতেছিল বাংলাদেশ। নিয়েছিল ব্যাটিংয়ের সিদ্ধান্ত। তবে ঢাকায় সিরিজের দ্বিতীয় ম্যাচে আর টস-ভাগ্য যায়নি বাংলাদেশের পক্ষে। এবার টস জিতে শ্রীলঙ্কা নিয়েছে ব্যাটিংয়ের সিদ্ধান্ত। ফলে শুরুতেই ফিল্ডিংয়ে নামতে হয়েছে মাহমুদউল্লাহদের।

দীর্ঘদিন পর জাতীয় দলে ফিরেছেন বাঁহাতি স্পিনার আবদুর রাজ্জাক। ২০১৪ সালে সর্বশেষ টেস্ট ম্যাচটি খেলেছিলেন তিনি। এ ছাড়া বাংলাদেশের প্রথম একাদশে ফিরেছেন সাব্বির রহমান।

বাংলাদেশ দল : তামিম ইকবাল, ইমরুল কায়েস, মুমিনুল হক, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, লিটন দাস, সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, আবদুর রাজ্জাক, তাইজুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।

শ্রীলঙ্কা দল : দিমুথ করুনারত্নে, কুশল মেন্ডিস, ধনঞ্জয় ডি সিলভা, রোশান সিলভা, দিনেশ চান্দিমাল, নিরোশান ডিকওয়েলা, ধনুস্কা গুনাথিলাকা, দিলরুয়ান পেরেরা, আকিলা ধনঞ্জয়, রঙ্গনা হেরাথ ও সুরঙ্গা লাকমল।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451