বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিরপুরের ঐতিহ্যবাহী আদর্শ উচ্চ বিদ্যালয়ে সুশাসন ও শিক্ষার মান উন্নয়নের সুবাতাস বইছে প্রতিবেশী দেশ থেকে মাদক ঢুকিয়ে যুবসমাজ ধ্বংসের ষড়যন্ত্র চলছে : প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু সাভারে এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর নরওয়ের সাথে স্থানীয় সরকারে কারিগরি সহযোগিতা বাড়ানোর প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআরআই প্রতিনিধিদলের বৈঠক আইনশৃঙ্খলার পাশাপাশি উন্নয়ন প্রতিবন্ধকতা দূর করতে উদ্যোগ নিতে হবে: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী আশুলিয়ায় ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ সাংবাদিককে পিটিয়ে জখম,হত্যার হুমকিতে আতঙ্ক আশুলিয়ায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি শামীম মোল্লা গ্রেফতার ডেসকো বারিধারা বিভাগের বিশেষ অভিযান: অটোরিকশা চার্জিং গ্যারেজে মেলেনি অবৈধ বিদ্যুৎ ব্যবহারের প্রমাণ আশুলিয়ার জামগড়ায় ট্রিপল মার্ডারের রহস্য উন্মোচন, একজন গ্রেফতার

অন্তত ড্র হবে না মিরপুরে: মাহমুদুল্লাহ

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বুধবার, ৭ ফেব্রুয়ারী, ২০১৮
  • ২৯৩ বার পড়া হয়েছে
অন্তত ড্র হবে না মিরপুরে : মাহমুদুল্লাহ

স্পোর্টস ডেস্কঃ-

ভালো খেলেও সফরকারী শ্রীলঙ্কার বিপক্ষে চট্টগ্রাম টেস্টে ফল না আসলে বৃহস্পতিবার থেকে মিরপুরের শের-ই-বাংলা স্টেডিয়ামে শুরু হওয়া ২য় ও শেষ টেস্টে ফল আসবে বলে আশাবাদী টাইগারদের অধিনায়ক  মাহমুদুল্লাহ রিয়াদ। টেস্ট শুরুর আগের দিন সেই আশাবাদই ফুটে উঠল তার মুখে।

বুধবার স্টেডিয়ামের মিডিয়া কক্ষে সাংবাদিকদের মুখোমুখী হয়ে অধিনায়ক বলেন,  ‘চট্টগ্রামে আমরা যেভাবে আক্রমণাতক মানসিকতা নিয়ে খেলেছি,  মিরপুরেও তেমনই খেলব। আশা করছি, মিরপুরে অন্তত ড্র হবে না। এখান থেকে বোলাররাও সুবিধা আদায় করতে পারবে।’

মিরপুরের পিচে যে দু’দিন বাদেই স্পিনাররা টার্ন পাবেন, সেটা একরকম নিশ্চিত। প্রতিপক্ষ শিবিরে রঙ্গনা হেরাথের মতো স্পিনাররা থাকাটা সেদিক দিয়ে একরকম আতঙ্কের। তার পরও রিয়াদ মনে করেন, ব্যাটসম্যানরা যদি নিজেদের সেরা খেলাটা খেলতে পারেন, তাহলে প্রতিপক্ষে কে থাকল, কে থাকল না-সেটা কোনো ব্যাপার নয়।

রিয়াদ এদিন পরিষ্কার জানিয়েই দিয়েছেন, মিরপুরের পিচে স্পিনারদের টার্ন পাবেনই।

তবে রিয়াদ মনে করিয়ে দিয়েছেন,  চট্টগ্রামের মতো হাজার হাজার রান এখানে আসবে না। মিরপুরের টেস্টগুলোতে সাধারণত কম স্কোর হয়ে থাকে। এবং এখানে ব্যাটসম্যানদেরই বড় চ্যালেঞ্জের মুখে পড়তে হয়।

আর সে কারণেই এ টেস্টে একাদশ সাজানো নিয়ে কিছুটা কৌশলী হতে হচ্ছে টিম ম্যানেজমেন্টকে।

লংকার বিপক্ষে ত্রিদেশীয় ওয়ানডে টুর্নামেন্টের ফাইনালে হারার পর টেস্ট সিরিজ জয়টা বেশ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। টাইগারদের ড্রেসিংরুমও এই টেস্ট জয়ের জন্য মুখিয়ে আছে। লংকার বিপক্ষে এ পর্যন্ত ১৯ টেস্টের একটিতে জয় পেয়েছে টাইগাররা। ছয়টি ড্রর পাশাপাশি ১৫টিতে হার। তবে যে দল লংকায় গিয়ে গেল মার্চে ১-১ সিরিজ ড্র করতে পারে, সেই দল ঘরের মাঠে লংকার বিপক্ষে সিরিজ জেতা অসম্ভবত কিছু নয়- এমনই জোরালো একটি বিশ্বাস এ মুহূর্তে তাতিয়ে রেখেছে বাংলাদেশের ড্রেসিংরুম।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451