বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

কাঠালিয়ায় জোয়ারের প্রভাবে ১০টির অধিক গ্রাম প্লাবিত, পানিবন্দি অসংখ্য পরিবার

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শুক্রবার, ৫ আগস্ট, ২০১৬
  • ৩৫৮ বার পড়া হয়েছে

কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধিঃ-উজান থেকে নেমে আসা বন্যার পানি এবং অমাবস্যার জোয়ারের প্রভাবে ঝালকাঠির কাঠালিয়ায় নদ-নদীর পানি বৃদ্ধি পেয়েছে। গত দুই দিনধরে সুগন্ধা ও বিষখালী নদীতে জোয়ারের পানি বিপদ সীমার ৩০ সেন্টিমিটারের ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে উপজেলার জেলার নিুাঞ্চল প্লাবিত হয়েছে। অনেক শিক্ষাপ্রতিষ্ঠানে জোয়ারের পানি প্রবেশ করায় শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে। দুপুরে জোয়ারের পানি ডুকে তলিয়ে গেছে সোনারা বাংলা মাধ্যমিক বিদ্যালয়ের ক্লাস রুম। প্লাবিত এলাকায় বিশুদ্ধ পানির অভাব দেখা দিয়েছে। অপরদিকে আমুয়া নদীর ফেরিঘাটের গ্যাংওয়ে ডুবে যাওয়ায় যান চলাচল ব্যহত হচ্ছে। নদীর তীরবর্তী ও ভাংগন কবলিত উপজেলার শৌলজালিয়া ইউনিয়নের রগুয়ার চড়, রগুয়ার দড়ি চড়, তালগাছিয়া, জয়খালী চিংড়াখালী, মশাবুনিয়া, জাঙ্গালিয়াসহ ১০টির অধিক গ্রাম প্লাবিত হয়েছে। এসব এলাকার রাস্তাঘাট ডুবে পানি প্রবেশ করায় বাসা-বাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান ও স্থাপনায় দেখা দিয়েছে জলাবদ্ধতা। এতে পানি বন্দী হয়ে পড়েছে অসংখ্য পরিবার। চরম দূর্ভোগে পড়েছে স্থানীয় বাসিন্দারা।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451