রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

বেগম খালেদা জিয়ার রায়ের দিন ঢাকায় মিছিল নিষিদ্ধ : ডিএমপির সংবাদ বিজ্ঞপ্তি

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারী, ২০১৮
  • ৪৫৬ বার পড়া হয়েছে
মামলায় যত জর্জরিত হচ্ছি, তত মানুষের সহানুভূতি পাচ্ছি

অনলাইন ডেস্কঃ-

বিএনপির চেয়ারপারসনের খালেদা জিয়ার রায়কে কেন্দ্র করে আগামী ৮ ফেব্রুয়ারি ভোর ৪টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ‘দাঁড়িয়ে বা বসে’ মিছিল নিষিদ্ধ করেছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া। একইসঙ্গে  ধারালো অস্ত্র, বিস্ফোরক বহনও নিষেধ করা হয়েছে।

আজ মঙ্গলবার দুপুরে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ নিষেধাজ্ঞা জারি করেন ডিএমপি কমিশনার।

ডিএমপি কমিশনার বলেন, বৃহস্পতিবার বিচারাধীন একটি মামলার রায়কে কেন্দ্র করে ঢাকা মহানগরীতে কোনো কোনো ব্যক্তি বা গোষ্ঠী অরাজকতা ও নৈরাজ্য সৃষ্টির মাধ্যমে জননিরাপত্তা ও জনশৃঙ্খলা বিঘ্নের অপপ্রয়াস করতে পারে। বিভিন্ন গোয়েন্দা তথ্য, ইলেকট্র্রনিক, প্রিন্ট ও সোশাল মিডিয়ার সূত্রে এ তথ্য জানা যায়। সেদিন ভোর ৪টা হতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঢাকা মেট্রোপলিটন এলাকায় সর্ব প্রকার ছড়ি বা লাঠি, ছুরি, চাকু বা ধারালো অস্ত্র, বিস্ফোরক দ্রব্য ও দাহ্য পদার্থ বহন নিষিদ্ধ ঘোষণা করা হচ্ছে।

আছাদুজ্জামান মিয়া বলেন, ‘যানবাহন ও জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি ও রাস্তায় দাঁড়িয়ে/বসে কোনো ধরনের মিছিল করা যাবে না মর্মে ঘোষণা করছি।’

ডিএমপির সংবাদ বিজ্ঞপ্তি

আগাম ৮ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) জিয়া অরফারেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় রায় ঘোষণা করবেন পুরান ঢাকার বকশীবাজারে স্থাপিত বিশেষ জজ ড. আখতারুজ্জামান।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451