রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

উচ্চ শব্দে শব্দযন্ত্র ব্যবহার না করার নির্দেশ : ডিএমপি

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারী, ২০১৮
  • ১৯০ বার পড়া হয়েছে
শব্দযন্ত্র ব্যবহার না করার নির্দেশ

বাংলার প্রতিদিন ডেস্কঃ-

অনুমতি ছাড়া রাজধানীর বাড়ির প্রাঙ্গণে বা ছাদে, উন্মুক্ত স্থান, রাস্তা কিংবা সাধারণ মানুষের বসবাস করে এমন কোনো স্থানে গান ও উচ্চ শব্দে অনুষ্ঠান না করার অনুরোধ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

আজ মঙ্গলবার দুপুরে ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া এক বার্তায় এ কথা জানিয়েছেন।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো বার্তায় বলা হয়, উন্মুক্ত স্থান, বাড়ির প্রাঙ্গণ বা ছাদে ডিএমপির অনুমতি ছাড়া মাইক্রোফোন, লাউড স্পিকার বা উচ্চ মাত্রার মিউজিক জোরদার করার ব্যবহৃত যন্ত্র বাজিয়ে অথবা কনসার্ট, সঙ্গীতানুষ্ঠান, শান্তিপূর্ণ বসবাসে বিঘ্ন সৃষ্টি করে এমন কাজ করা যাবে না।

বার্তায় আরো বলা হয়, ঢাকা মহানগরীর সাধারণ নাগরিকদের শান্তিপূর্ণ বসবাস নিশ্চিত করতে ঢাকা মহানগরী অধ্যাদেশ, ১৯৭৬-এর ২৭ ও ৩১ ধারা অনুযায়ী এ অনুরোধ জানানো হয়।

গত ১৮ জানুয়ারি রাজধানীর গোপীবাগে বিয়েবাড়িতে উচ্চ শব্দে গানের প্রতিবাদ করায় নাজমুল হক নামের এক ব্যক্তিতে পিটিয়ে হত্যা করা হয়।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451