রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

সাভার ও আশুলিয়া মৎস্য কর্মকর্তা কতৃক অভিযান অব্যহত-বিপুল পরিমাণ জেলিযুক্ত চিংড়ি জব্দ !

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ৫ ফেব্রুয়ারী, ২০১৮
  • ৪৩৪ বার পড়া হয়েছে
সাভার ও আশুলিয়া মৎস্য কর্মকর্তা কতৃক অভিযান অব্যহত-বিপুল পরিমাণ জেলিযুক্ত চিংড়ি জব্দ !

 

হেলাল শেখ, ফরহাদ হোসেন ,সাভার:-
ঢাকার সাভার উপজেলার বিভিন্ন হাট বাজারে ও মাছের আড়ৎ এর কথিপয় অসাধু
ব্যবসায়ি বিষাক্ত ফর্মালিনযুক্ত বিভিন্ন মাছ ও জেলিযুক্ত পুশ চিংড়ি এবং নিষিদ্ধ
রাক্ষসী পিনাহা (চাঁন্দা) মাছ যেখানে সেখানে বিক্রি করা হচ্ছে এই তর্থ্যে
বিভিন্ন এলাকায় অভিযান চলছে।
৫ ফেব্রæয়ারী ২০১৮ইং সকালে সাড়ে ৮ টার দিকে সাভার উপজেলার মৎস্য কর্মকর্তা
ফারহানা আহম্মদ ও হারুন অর রশিদসহ মৎস্য কর্মকর্তাগণ উপজেলার আশুলিয়া থানার
নয়ারহাট মৎস্য আড়তে অভিযান চালিয়ে প্রায় ৫০ কেজি জেলিযুক্ত পুশ চিংড়ি জব্দ
করেন। পরে জব্দকৃত ভেজাল মিশ্রিত চিংড়ি ভ্রাম্যমান আদালতের মাধ্যমে বিনিষ্ট করা
হয়।
জানা গেছে, সাভার উপজেলার বিভিন্ন এলাকায় কথিপয় অসাধু মৎস্য ব্যবসায়িরা
ভেজাল মিশ্রিত চিংড়ি ও রাক্ষসী পিনাহা এবং বিদেশী মাগুর মাছ অবাধে বিক্রি
করছে, সেই সাথে সরকার কর্তৃক নিষিদ্ধ ইলিশের জাটকা দশ ইঞ্চির নিচে ইলিশ
মাছ বাজারে দেখা যায় চোখে পড়ার মতো। এ বিষয়ে জানতে চাইলে মৎস্য অফিসার
হারুন বলেন, আমাদের অভিযান অব্যহত রয়েছে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451