বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৮:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

যে পাঁচ খাবারে রয়েছে ফোলেট

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ৫ ফেব্রুয়ারী, ২০১৮
  • ৫৩৯ বার পড়া হয়েছে
যে পাঁচ খাবারে রয়েছে ফোলেট

অনলাইন ডেস্কঃ-

ফোলেট বা ভিটামিন বি৯ হলো পানিতে দ্রবণীয় ভিটামিন। এটি ভিটামিন বি কমপ্লেক্সের সদস্য। এটি ডিএনএ তৈরিতে সাহায্য করে। কেবল সন্তান সম্ভবা মায়ের ক্ষেত্রে নয়, লিভারে সমস্যায় আক্রান্ত এবং ডায়াবেটিসে আক্রান্ত রোগীদের ফোলেটের ঘাটতি হতে পারে।

ফোলেট রয়েছে এমন কিছু খাবারের নাম জানিয়েছে জীবনধারা বিষয়ক ওয়েবসাইট বোল্ডস্কাই।

১. ব্রকলি
ব্রকলি একটি অন্যতম ডিটক্স খাবার এবং এটি ফোলেটের অন্যতম উৎস। শরীরের ফোলেটের দৈনন্দিন চাহিদার প্রায় ১৪ ভাগ পূরণ হয় এক কাপ ব্রকলি খেলে।

২. সাইট্রাস ফ্রুট
অনেক সাইট্রাস ফ্রুটেই ফোলেট রয়েছে। কমলার মধ্যে রয়েছে ভিটামিনের ফোলেট। একটি কমলায় ৫০ এমসিজি ফোলেট রয়েছে। এ ছাড়া আঙ্গুর, কলা, স্ট্রোবেরির মধ্যেও ফোলেট রয়েছে।

৩. ঢেঁড়স
ঢেঁড়সের মধ্যে ফোলেট রয়েছে। এতে রয়েছে অন্যান্য ভিটামিন ও মিনারেল। এটি ডাইজেসটিভ ট্র্যাক্টকে পরিষ্কার করে এবং বিষাক্ত পদার্থ বের করে।

৪. বাদাম
বাদামে উচ্চ পরিমাণ ফোলেট রয়েছে। যেমন, চিনাবাদাম, কাঠবাদামে পরিপূর্ণভাবে ফোলেট রয়েছে। একে কাঁচা খেতে পারেন বা সালাদের সঙ্গে যুক্ত করতে পারেন।

৫. ফুলকপি
ফুলকপি ফোলেটের চমৎকার উৎস। এক কাপ ফুলকপি থেকে ৫৫ এমসিজি ফোলেট পাওয়া যায়। খাদ্যতালিকায় এই খাবারটিও রাখতে পারেন।

 

ক্রিতজ্ঞ/এনটিভি


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451