শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিল্টন-জাহাঙ্গীর পরিষদ সবার সেরা’ স্লোগানে মিরপুরে ছাত্রদলের বিশাল মিছিল  আশুলিয়ায় পোশাক শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন, গাড়িতে ভাংচুর করে আগুন দিয়েছে শ্রমিকরা আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামি ও সাংবাদিকের ওপর হামলার ঘটনায় এনামুল গ্রেফতার আশুলিয়ায় ডিবি পুলিশ কর্তৃক ৫২ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক কারবারী গ্রেফতার একটি গাড়ী ‍উদ্ধার বাংলাবাজার পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর প্রধানকে প্রাণনাশের হুমকি-আশুলিয়া থানায় জিডি পশ্চিম ছাত্রদলের নতুন কমিটি ঘিরে তৎপরতা, আলোচনায় একাধিক নেতা আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের কার্যক্রম নিয়ে অপপ্রচারের অভিযোগ আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে আর কোনদিন রাজনীতি করতে দেওয়া হবে না- স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরের ঐতিহ্যবাহী আদর্শ উচ্চ বিদ্যালয়ে সুশাসন ও শিক্ষার মান উন্নয়নের সুবাতাস বইছে প্রতিবেশী দেশ থেকে মাদক ঢুকিয়ে যুবসমাজ ধ্বংসের ষড়যন্ত্র চলছে : প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

২২ বছর পর দিঘিপাড়া কয়লা ক্ষেত্রে সম্ভাব্যতা জরিপ কাজ শুরু

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ৫ ফেব্রুয়ারী, ২০১৮
  • ২০৫ বার পড়া হয়েছে

 

সোহেল রানা, হিলি (দিনাজপুর) প্রতিনিধি:-
নবাবগঞ্জ উপজেলার পুটিমারা ইউনিয়নের অন্তর্গত দিঘিপাড়া কয়লা ক্ষেত্রে সম্ভাব্যতা জরিপ কাজ শুরু
করেছে সংশ্লিষ্ট বিভাগ। তৈরী করছে রাস্তা। ভাড়া করে আসছে থাকার জন্য বাসা।
প্রকল্প পরিচালক জাফর সাদিক জানান দিঘিপাড়া কয়লা ক্ষেত্রে সম্ভাব্যতা জরিপ কাজ শুরু করা হয়েছে।
এখানে কি আছে কি নাই, থাকলে কতটুকু আছে, সেটাকে তুলতে হলে কিভাবে এলাকার মানুষকে
সাথে নিয়ে ভাল ভাবে করা যাবে এসব বিষয় নিয়েই কাজ চালানো হচ্ছে। জরিপ চলাকালীন সময়ে
কয়লা ক্ষেত্র এলাকায় ৫০/৬০ টি স্থানে বোরিং করা হবে। সব কিছু জানার জন্যই এই সম্ভাবতা জরিপ।
জরিপ কাজ শুরু করায় এলাকার গ্রামগুলোসহ রাস্তার মোড়ে, হাট-বাজারের চা দোকানে কয়লা
উত্তোলনের বিষয়ে আলোচনা চলছে। কেউ বলছে এলাকায় থাকা যাবে কি না। কেউ বলছে জমির মূল্য
কি পরিমান দিবে এসব বিষয় নিয়ে।
উল্লেখ্য উক্ত কয়লা ক্ষেত্র থেকে কয়লার অনুসন্ধান ও কয়লা উত্তোলনের ব্যাপারে ২০১৫ সালের ২১ অক্টোবর
বাংলাদেশ খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরো (বিএমডি) ও বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানী
লিমিটেড(বিসিএমসিএল) এর মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। সূত্র মতে দেশের অব্যাহত জ্বালানী
চাহিদা মেটাতে বড়পুকুরিয়া কয়লা খনির অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে দীঘিপাড়া কয়লা ক্ষেত্র
উন্নয়নের দায়িত্ব নিয়েছেন। এই কয়লা ক্ষেত্রের উন্নয়ন করা হলে এখান থেকে বছরে ৪ মিলিয়ন টন
কয়লা উৎপাদন সম্ভব হবে। যা দিয়ে ৪ হাজার মেগাওয়াট ক্ষমতার বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করা যাবে। সব
বিবেচনায় নিয়ে বিদ্যুৎ,জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রনালয়ের জ্বালানী বিভাগ দিঘীপাড়া কোল
বেসিনের ২৪ বর্গ কি: মি: এলাকার মোট কয়লার পরিমান নির্ণয় এবং বেসিনের কেন্দ্রীয় অংশে
(১০-১১ বর্গ কি:মি:) ভ’গর্ভস্থ পদ্ধতি ব্যবহার করে বছরে ৪ মিলিয়ন টন কয়লা উৎপাদন ক্ষমতা সম্পন্ন
খনি উন্নয়নের জন্য বড়পুকুরিয়া খনি কর্তৃপক্ষকে অনুসন্ধান ও সম্ভাবতা যাচাইয়ের অনুমোদন
দেয়।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451