বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিরপুরে ছাত্রদল নেতা আশরাফুল হোসেন মামুনের সেহেরি আয়োজনে হাজারো মানুষের উপচে পড়া ভিড় প্রধানমন্ত্রীর ঈদ বোনাস পেলেন ডিএনসিসির ৩ হাজার ৩২ জন পরিচ্ছন্নতাকর্মী খাল খনন প্রকল্প বাস্তবায়নে কেউ দুর্নীতি করলে কঠোর ব্যাবস্থা গ্রহণ করা হবে  -তথ্যমন্ত্রী  ১৪ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী মোঃ সুমন হোসেনের ঈদের শুভেচ্ছা দেশের মানুষের প্রত্যাশা সুশাসিত ও সুন্দর বাংলাদেশ  – -খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী                              আশুলিয়া সাংবাদিক সমন্বয় ক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিলে ৪টি সংগঠনের সভাপতির অংশগ্রহণ চট্টগ্রামে জমে উঠেছে ঈদের কেনাকাটা, দেশীয় টুপি ও নতুন নোটে বাড়তি আগ্রহ চট্টগ্রাম থেকে অগ্রিম টিকেটে ট্রেনে যাত্রীদের ঈদযাত্রা শুরু সরকার নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছে- দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী  চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দিন ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ায় সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদের অভিনন্দন

নোয়াখালী সূবর্ণচরে ভগ্নিপতিকে পিটিয়ে হত্যা

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ৩ ফেব্রুয়ারী, ২০১৮
  • ২৭৬ বার পড়া হয়েছে
নোয়াখালী সূবর্ণচরে ভগ্নিপতিকে পিটিয়ে হত্যা

এইচ.এম আয়াত উল্যা, নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সুবর্ণচর
উপজেলার পূর্ব চরবাটা ইউনিয়নে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে জাফর উল্যাহ (৩৫)
নামে এক ব্যাক্তিকে পিটিয়ে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে। বিকেলে
নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় জাফর উল্যাহর।
এরআগে, বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার পূর্ব চরবাটা ইউনিয়নে পূর্ব
চরমজিদ গ্রামে জাফর উল্যাহকে পিটিয়ে গুরুতর আহত কওে তার শ্যালক সাহাব

উদ্দিন। নিহত জাফর উল্যাহ মোহম্মদপুর ইউনিয়নের চর তরাবআলী গ্রামের
ছিদ্দিক উল্যার ছেলে। স্থানীয়রা জানায়, উপজেলার পূর্ব চরমজিদ গ্রামে জাফর
উল্যাহ ও তার শ্যালক সাহাব উদ্দিন সরকারি খাস জমি দখলে নিয়ে বসবাস করে
আসছিলো। সন্ধ্যার দিকে জাফরের গরুর বাচুর শ্যালক সাহাব উদ্দিনের শিম গাছ
খেয়ে ফেলে। এতে সাহাব উদ্দিন ক্ষিপ্ত হয়ে ভগ্নিপতি জাফর উল্যাহর সাথে
বাকতিন্ডার একপর্যায়ে লাঠি দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে আহত করে। পরে
স্থানীয়রা জাফর উল্যাহকে গুরুতর আহত অবস্থায় নোয়াখালী জেনারেল হাসপাতালে
ভর্তি করে। বিকেলে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। চরজব্বর
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিজাম উদ্দিন বিষয়টি নিশ্চিত করে
জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের পর পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ
ঘটনায় পরিবারের লোকজন মামলার প্রস্তুতি নিচ্ছে বলেও জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451