বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১১:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
পাহাড়ে খ্রিস্টান মিশনারির তৎপরতা: পিছিয়ে পড়ছে নওমুসলিমগণ ঈদযাত্রায় জনভোগান্তি কমাতে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে – প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু                    কৃষকদের ফসল সুরক্ষায় ইনসুরেন্স চালুর উদ্যোগ নেওয়া হবে – খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী        ঈদযাত্রায় স্বস্তি: নির্ধারিত ভাড়ায় চলাচল, অনিয়মে কঠোর ব্যবস্থা—গাবতলীতে সড়ক মন্ত্রীর পরিদর্শন দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন বিশিষ্ট ব্যবসায়ী ও মানবাধিকার কর্মকর্তা ফরিদ মিয়া মিরপুরে ছাত্রদল নেতা আশরাফুল হোসেন মামুনের সেহেরি আয়োজনে হাজারো মানুষের উপচে পড়া ভিড় প্রধানমন্ত্রীর ঈদ বোনাস পেলেন ডিএনসিসির ৩ হাজার ৩২ জন পরিচ্ছন্নতাকর্মী খাল খনন প্রকল্প বাস্তবায়নে কেউ দুর্নীতি করলে কঠোর ব্যাবস্থা গ্রহণ করা হবে  -তথ্যমন্ত্রী  ১৪ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী মোঃ সুমন হোসেনের ঈদের শুভেচ্ছা দেশের মানুষের প্রত্যাশা সুশাসিত ও সুন্দর বাংলাদেশ  – -খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী                             

নিরাপত্তা দেব, সুখ দেব, দুঃখ ঘোচাব পীরগঞ্জে- হুসাইন মোহাম্মদ এরশাদ

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ৩ ফেব্রুয়ারী, ২০১৮
  • ২৭৯ বার পড়া হয়েছে
নিরাপত্তা দেব, সুখ দেব, দুঃখ ঘোচাব পীরগঞ্জে- হুসাইন মোহাম্মদ এরশাদ

 

জাকির হোসেন, পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনধিঃ ৮ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে জাতীয়
পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি আলহাজ্ব হুসাইন মোহাম্মদ এরশাদ বলেছেন
এদেশে সুখ নেই, শান্তি নেই, চাকুরী নেই, মানুষ স্বাধীন ভাবে কথা বলতে পারে না।
শনিবার বিকাল ৪টায় পীরগঞ্জ পাবলিক ক্লাব মাঠে জাতীয় পার্টির এক বিশাল জনসভায়
তিনি এ বক্তব্য রাখেন। তিনি আরও বলেন, রাজনীতি করতে গিয়ে টানা ছয় বছর জেল
খেটেছি, যা পৃথিবীতে এমন কোন নজির নেই, আমরা সরকার থাকাকালীন সময়ে
ঠাকুরগাঁওয়ে সার্কিট হাউস, রেডিও সেন্টার, সরকারি কলেজ, ১২শ গভীর নলকূপ স্থাপন
সহ সারাদেশে ব্যাপক উন্নয়ন করেছি। এছাড়াও মসজিদ-মন্দিরের বিদ্যুৎ বিল মওকুফ
করেছিলাম। পল্লীবন্ধু হুসাইন মোহাম্মদ এরশাদ আরো বলেন, আমরা ক্ষমতায় আসলে
মানুষের নিরাপত্তা দিব, সুখ-শান্তি দিব, মানুষের দুঃখ ঘোচাব বলে উল্লেখ করেন। তাই
এক মাত্র উন্নয়ন করতে পারে জাতীয় পার্টি সরকার। আসুন আমরা সকলে মিলে
আগামীতে জাতীয় পার্টির সরকার গঠন করি। জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও
সাবেক এমপি হাফিজ উদ্দীনের সভাপতিত্বে জনসভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,
জাতীয় পার্টির মহাসচিব ও এমপি এবিএম রুহুল আমিন হাওলাদার, স্থানীয় সরকার পল্লী
উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা, রংপুর সিটি মেয়র মোস্তাফিজুর
রহমান মোস্তফা, জাপা নেতা মেজর খালেদ আক্তার, ঠাকুরগাঁও জেলা জাতীয় পার্টির
সাধারণ সম্পাদক রাজিউর রহমান স্বপন চৌধুরী প্রমূখ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451