শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

বিএনপি নেতাদের গণগ্রেপ্তার করা হচ্ছে : সংবাদ সম্মেলনে রিজভী

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শুক্রবার, ২ ফেব্রুয়ারী, ২০১৮
  • ৪৩৫ বার পড়া হয়েছে
বিএনপি নেতাদের গন গ্রেফতার করা হচ্ছে

বাংলার প্রতিদিন ডটকম ঃ-

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সরক‌ার চাইছে নির্বাহী ক‌মি‌টির সভা সুষ্ঠুভা‌বে সম্পন্ন না হোক। আর এ জন্যই নির্বাহী ক‌মি‌টির সদস্যদের গণগ্রেপ্তার কর‌ছে। সরকার গণগ্রেপ্তার চালিয়ে পরিকল্পিতভাবে ভিন্ন কৌশলে আরেকটি বিতর্কিত নির্বাচনের দিকে এগোচ্ছে।

আজ শুক্রবার সকালে রাজধানীর নয়াপল্টনে বিএন‌পির কেন্দ্রীয় কার্যাল‌য়ে এক সংবাদ সম্মেলনে এসব বলেন রিজভী।

আগামীকাল শনিবার রাজধানীর খিলক্ষেতে লা মেরিডিয়েন হোটেলে সকাল ১০টা থেকে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হবে। সভায় অংশ নেওয়ার জন্য প্রায় সাতশ নেতাকর্মীকে আমন্ত্রণ জানানো হয়েছে। এতে সভাপতিত্ব করবেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া।

বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, এরই মধ্যে সভার সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। গতকাল বৃহস্পতিবার থেকে সদস্যদের মাঝে পরিচয়পত্র বিতরণ শুরু হয়েছে। সকাল সাড়ে ৮টা থেকে নেতারা সভাস্থলে নিবন্ধন করতে পারবেন।

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর নেতৃত্বাধীন কোয়ালিশন সরকারের পার্টনার জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচার চালাচ্ছেন। আর বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে জাল নথির ওপর ভিত্তি করে ভুয়া ও মিথ্যা মামলায় হয়রানির মাধ্যমে জুলুম করা হচ্ছে। প্রায় প্রতিদিন বিএনপি নেতাকর্মীদের ওপর চলছে অত্যুগ্র মাত্রায় জেল, জুলুম, নির্যাতন, গ্রেপ্তার ও গণগ্রেপ্তার।

‘খালেদা জিয়ার মিথ্যা মামলার বিচার নিয়ে কোনো নেতিবাচক সিদ্ধান্ত হলে জনরোষ চরম প্রতিবাদের শক্তিতে রাজপথে আছড়িয়ে পড়বে’, যোগ করেন রিজভী।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451