মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিরপুরে ছাত্রদল নেতা আশরাফুল হোসেন মামুনের সেহেরি আয়োজনে হাজারো মানুষের উপচে পড়া ভিড় প্রধানমন্ত্রীর ঈদ বোনাস পেলেন ডিএনসিসির ৩ হাজার ৩২ জন পরিচ্ছন্নতাকর্মী খাল খনন প্রকল্প বাস্তবায়নে কেউ দুর্নীতি করলে কঠোর ব্যাবস্থা গ্রহণ করা হবে  -তথ্যমন্ত্রী  ১৪ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী মোঃ সুমন হোসেনের ঈদের শুভেচ্ছা দেশের মানুষের প্রত্যাশা সুশাসিত ও সুন্দর বাংলাদেশ  – -খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী                              আশুলিয়া সাংবাদিক সমন্বয় ক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিলে ৪টি সংগঠনের সভাপতির অংশগ্রহণ চট্টগ্রামে জমে উঠেছে ঈদের কেনাকাটা, দেশীয় টুপি ও নতুন নোটে বাড়তি আগ্রহ চট্টগ্রাম থেকে অগ্রিম টিকেটে ট্রেনে যাত্রীদের ঈদযাত্রা শুরু সরকার নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছে- দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী  চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দিন ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ায় সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদের অভিনন্দন

শ্রীপুরে দেয়াল চাপায় গৃহবধূ নিহত ,আহত ১

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারী, ২০১৮
  • ৩৯৭ বার পড়া হয়েছে
শ্রীপুরে ছাত্রীকে অপবাদ দিয়ে বেত্রাঘাত

টি.আই সানি,শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি :-
গাজীপুরের শ্রীপুরে মাটির দেয়ালের নিচে চাপা পড়ে এক গৃহবধূ
লিলি আক্তার (৩৫) নিহত হয়েছে। এসময় স্বামী আলাল উদ্দিন (৪০) আহত
হয়েছেন। আহত আলালকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে
চিকিৎসাধীন রাখা হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় শ্রীপুর
পৌরসভার লোহাগাছ (জিওসি) গ্রামে এ ঘটনা ঘটে।
শ্রীপুর পৌরসভার ৩নং ওয়ার্ড সদস্য আব্দুস সাহিদ জানান,
বৃহস্পতিবার সকালে আলাল উদ্দিন তার স্ত্রী লিলিকে সাথে নিয়ে ইট
দিয়ে নতুন ঘর নির্মাণ করার জন্য মাটির ঘর ভাঙ্গার কাজ করছিল। এ সময়
হঠাৎ দেয়াল ধ্বসে তাদের উপরে পরে। স্থানীয়রা স্বামী-স্ত্রীকে গুরুতর আহত
অবস্থায় উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
হাসপাতালে নেয়ার পথে লিলি মারা যায়।
শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক এবি এম
সিদ্দিক জানান, হাসপাতালে আনার আগেই লিলি আক্তার মারা গেছে।
নিহতের স্বামী আহত আলাল উদ্দিনকে হাসপাতালে চিকিৎসাধীন রাখা
হয়েছে।
শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মঞ্জুরুল ইসলাম জানান, কোন
অভিযোগ না থাকায় আবেদনের প্রেক্ষিতে নিহতের লাশ বিনা ময়না
তদন্তে তার স্বজনদের কাছে হস্তান্তর হরা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451