মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
প্রতিবেশী দেশ থেকে মাদক ঢুকিয়ে যুবসমাজ ধ্বংসের ষড়যন্ত্র চলছে : প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু সাভারে এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর নরওয়ের সাথে স্থানীয় সরকারে কারিগরি সহযোগিতা বাড়ানোর প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআরআই প্রতিনিধিদলের বৈঠক আইনশৃঙ্খলার পাশাপাশি উন্নয়ন প্রতিবন্ধকতা দূর করতে উদ্যোগ নিতে হবে: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী আশুলিয়ায় ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ সাংবাদিককে পিটিয়ে জখম,হত্যার হুমকিতে আতঙ্ক আশুলিয়ায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি শামীম মোল্লা গ্রেফতার ডেসকো বারিধারা বিভাগের বিশেষ অভিযান: অটোরিকশা চার্জিং গ্যারেজে মেলেনি অবৈধ বিদ্যুৎ ব্যবহারের প্রমাণ আশুলিয়ার জামগড়ায় ট্রিপল মার্ডারের রহস্য উন্মোচন, একজন গ্রেফতার সিএনজি চালক থেকে লাখপতি: কাইয়ূম, এ স্বামী-স্ত্রী মিলে চালায় অনলাইন জুয়ার ডার্ক নেটওয়ার্ক

‘বিএনপিই যথেষ্ট বিএনপিকে ভাঙার জন্য ’

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ২৯ জানুয়ারী, ২০১৮
  • ৪৫৯ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ- 

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপিকে ভাঙার জন্য আওয়ামী লীগের প্রয়োজন নেই, বিএনপিকে ভাঙার জন্য বিএনপিই যথেষ্ট।’

আজ সোমবার রাজধানীর ধানমণ্ডিতে (ঢাকা-১০ নির্বাচনী এলাকা) আওয়ামী লীগের প্রাথমিক সদস্য সংগ্রহ এবং সদস্য নবায়ন অনুষ্ঠানে এসব কথা বলেন ওবায়দুল কাদের। তিনি ওই অনুষ্ঠানের উদ্বোধন করেন।

ওবায়দুল কাদের বলেছেন, ‘আদালতের রায়ের আগেই গোপনে তড়িঘড়ি করে গঠনতন্ত্র সংশোধন করেছে বিএনপি।’

কাউকে জোর করে সদস্য না করতে এবং ক্ষমতার দাপট না দেখাতে আওয়ামী লীগের নেতা-কর্মীদের নির্দেশ দেন সেতুমন্ত্রী।

ওবায়দুল কাদের বলেন, ‘মামলা ও হামলার ভয়ে আজকে বিএনপি তাঁদের সংবিধান পরিবর্তন করে ফেলেছে। কি অদ্ভূত তাদের গঠনতন্ত্র। ঘরেই যাদের গণতন্ত্র নেই, তাঁরা দেশে কীভাবে গণতন্ত্র প্রতিষ্ঠা করবে?’

ওবায়দুল কাদের বলেন, ‘সরকার বিরোধী আন্দোলনে ব্যর্থ হয়ে বিএনপি এখন আদালতের বিরুদ্ধে আন্দোলন করছে।’ তিনি আরো বলেন, ‘যদি বেগম জিয়া দণ্ডিত হয়ে যান অথবা দুর্নীতির মামলায় সাজা পান এবং সে কারণে সরকারি দল যাতে দল ভাঙতে না পারে সেজন্য ৭ ধারা নির্বাসনে চলে গেছে। ফখরুল সাহেব, বিএনপিকে ভাঙার জন্য আওয়ামী লীগের প্রয়োজন নেই, বিএনপিকে ভাঙার জন্য বিএনপিই যথেষ্ট।’

এদিকে জাতীয় প্রেসক্লাবে আগামী নির্বাচন শীর্ষক এক আলোচনায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার রায় প্রসঙ্গে বিএনপি নেতাদের বক্তব্যের সমালোচনা করেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ।

হানিফ বলেন, ‘রায়কে কেন্দ্র করে সন্ত্রাসী কর্মকাণ্ড করবেন, এ তো হতে পারে  না। এ সমস্ত বক্তব্য দিয়ে মনে হয় যে আসলে অপরাধগুলো আপনারা করেছেন, অপরাধ করার কারণে আপনাদের মধ্যে প্রচণ্ড দুর্বলতা আছে, ভয় আছে, শঙ্কা আছে।’

এছাড়া, মহানগর নাট্যমঞ্চে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত দলের সদস্য সংগ্রহ এবং সদস্যপদ নবায়ন কার্যক্রমের উদ্বোধন করেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন। খালেদা জিয়ার মামলার রায় নিয়ে বিএনপি যেন কোনো ধরনের অরাজকতা সৃষ্টি করতে না পারে সেজন্য নেতা-কর্মীদের রাজপথ দখলে রাখার আহ্বান জানান তিনি।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451