বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ঈদযাত্রায় জনভোগান্তি কমাতে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে – প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু                    কৃষকদের ফসল সুরক্ষায় ইনসুরেন্স চালুর উদ্যোগ নেওয়া হবে – খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী        ঈদযাত্রায় স্বস্তি: নির্ধারিত ভাড়ায় চলাচল, অনিয়মে কঠোর ব্যবস্থা—গাবতলীতে সড়ক মন্ত্রীর পরিদর্শন দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন বিশিষ্ট ব্যবসায়ী ও মানবাধিকার কর্মকর্তা ফরিদ মিয়া মিরপুরে ছাত্রদল নেতা আশরাফুল হোসেন মামুনের সেহেরি আয়োজনে হাজারো মানুষের উপচে পড়া ভিড় প্রধানমন্ত্রীর ঈদ বোনাস পেলেন ডিএনসিসির ৩ হাজার ৩২ জন পরিচ্ছন্নতাকর্মী খাল খনন প্রকল্প বাস্তবায়নে কেউ দুর্নীতি করলে কঠোর ব্যাবস্থা গ্রহণ করা হবে  -তথ্যমন্ত্রী  ১৪ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী মোঃ সুমন হোসেনের ঈদের শুভেচ্ছা দেশের মানুষের প্রত্যাশা সুশাসিত ও সুন্দর বাংলাদেশ  – -খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী                              আশুলিয়া সাংবাদিক সমন্বয় ক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিলে ৪টি সংগঠনের সভাপতির অংশগ্রহণ

লালমাটিয়ার পিস ইন্টারন্যাশনাল স্কুলের সঙ্গে কারা জড়িত- তা জানতে চেয়েছে সরকার।

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৪ আগস্ট, ২০১৬
  • ৩৭৪ বার পড়া হয়েছে

ঢাকা: বিতর্কিত কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বন্ধ করে দেওয়া লালমাটিয়ার পিস ইন্টারন্যাশনাল স্কুলের সঙ্গে কারা জড়িত- তা জানতে চেয়েছে সরকার।

শিক্ষা মন্ত্রণালয় বলছে, ঢাকা শিক্ষা বোর্ড কর্তৃক পিস ইন্টারন্যাশনাল স্কুলের অনুমোদন দেওয়া হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয় ঢাকা শিক্ষা বোর্ডের কাছে এ স্কুল সম্পর্কে চেয়ে বৃহস্পতিবার (০৪ আগস্ট) চিঠি দিয়েছে।

চিঠিতে বলা হয়, ওই স্কুলকে কিসের ভিত্তিতে অনুমোদন দেওয়া হয়েছে, কারা এর সঙ্গে সংশ্লিষ্ট- এ বিষয়ক সব তথ্যাদিসহ নথির সংশ্লিষ্ট অংশ আগামী তিন দিনের মধ্যে মন্ত্রণালয়ে পাঠানোর অনুরোধ করা হলো।

গত ২ আগস্ট লালমাটিয়াসহ সারা দেশে পিস স্কুলের কার্যক্রম বন্ধের নির্দেশ দেয় সরকার।

রাজধানীসহ বিভিন্ন স্থানে থাকা পিস স্কুলগুলোর ব্যাপারে পদক্ষেপ নেয় ঢাকা শিক্ষাবোর্ড।

স্বাধীনতা বিরোধীরা পিস স্কুলগুলোর সঙ্গে জড়িত বলে বুধবার এক অনুষ্ঠানে জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

বন্ধ প্রতিষ্ঠানগুলোর শিক্ষার্থীদের দায়-দায়িত্ব স্কুল কর্তৃপক্ষকেই নিতে হবে বলে জানান শিক্ষামন্ত্রী।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451