মাসুদ হেসেন, চাঁদপুর প্রতিনিধিঃ চাঁদপুর-লাকসাম রেলপথের
শাহাতলী ষ্টেশন এলাকায় হামানকর্দী পল্লী মঙ্গল উচ্চ বিদ্যালয় নামক স্থানে
ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে অজ্ঞাত (১৭) কিশোর আত্মহত্যা করেছেন।
সোমবার (২৯ জানুয়ারি) পৌনে নয়টার দিকে চাঁদপুরগামী কমিউটার
ড্যামো ট্রেনের নিচে কিশোরের ঝাঁপ দিয়ে আত্মহত্যার ঘটনা ঘটে।
কমিউটার ড্যামো ট্রেনের এলএম আবদুল বারী জানান, কিশোরটির
সাথে থাকা একটি বাইসাইকেল ছিলো। সাইকেলটি রেললাইনের পার্শে
বাঁশঝাড়ে রেখে ট্রেনের নিচে ঝাঁপ দেয়। তখন সে ট্রেনের নীচে না
পড়ে ইঞ্জিনের সাথে মাথা ও পায়ে আঘাত লেগে সাথে সাথেই
ঘটনাস্থলে তার মৃত্যু হয়। তার পরনে লুঙ্গি, গায়ে সার্ট ও সুয়েটার
পরিহিত ছিল।
পরে চাঁদপুর রেলওয়ে থানার এ এস আই মোঃ কামাল হোসেন সঙ্গীয়
ফোর্স নিয়ে ঘটনাস্থল থেকে কিশোরের মৃত দেহ উদ্ধার করে চাঁদপুর
রেলওয়ে থানায় নিয়ে যায় এবং ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো
হয়েছে। চাঁদপুর রেলওয়ে থানার অফিসার ইনচার্জ সরোয়ার আলম
জানান, লাশের পরিচয় না পাওয়া গেলে আঞ্জুমানে মফিদুল ইসলামের
মাধ্যমে দাফনের ব্যাবস্থা গ্রহন করা হবে। এ ব্যাপারে চাঁদপুর রেলওয়ে
থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। মামলা নং-
১,২৯/০১/১৮।