শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

আপনার অভিমান ভাঙাবে রাজধানীর এই অভিনব পার্ক

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ২৮ জানুয়ারী, ২০১৮
  • ৪১৭ বার পড়া হয়েছে

বাসস, 

নাগরিকদের একঘেয়েমি ও অবসাদ নিরসনে অত্যাধুনিক সুযোগ-সুবিধাসহ রাজধানীতে নির্মাণ করা হচ্ছে ‘গোস্যা নিবারণী পার্ক’।

রাজধানীর ওসমানী উদ্যানে গতকাল শনিবার এই পার্কের নির্মাণকাজের উদ্বোধন করেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র মোহাম্মদ সাঈদ খোকন।

এ সময় মেয়র বলেন, ‘নাগরিকদের মধ্যে অনেক সময় মান-অভিমান, গোস্বা হয়ে থাকে। এই পার্কে যখন মানুষ আসবে, স্বাভাবিকভাবে তাদের ভালো লাগবে, উৎফুল্ল লাগবে। এখানে জলের আধার আছে, চা, কফি, স্যান্ডউইচ খাওয়া ও হারানো দিনের গান শোনার ব্যবস্থা থাকবে। ফলে স্বাভাবিকভাবেই এখানে এলে মানুষের গোসা নিবারণ হয়ে যাবে। এই চিন্তা থেকেই এটি গোস্যা নিবারণী পার্ক।’

আগামী ৯ থেকে ১০ মাসের মধ্যে পার্কটির নির্মাণকাজ শেষ হবে উল্লেখ করে মেয়র বলেন, এ পার্কে জলের আধার, মিউজিক সিস্টেম, বসার জন্য পৃথক জোন, বাচ্চাদের জন্য বিশেষ ব্যবস্থা, পুরোনো দিনের গান শোনার ব্যবস্থা, বড় স্ক্রিনে টিভি দেখার সুবিধা থাকবে। পুরো পার্কটির চারদিক উন্মুক্ত থাকবে বলেও তিনি জানান।

জল সবুজের ঢাকা প্রকল্পের আওতায় ওসমানী উদ্যানে ২৯ একর জায়গার ওপর প্রায় ৫৮ কোটি টাকা ব্যয়ে এই পার্ক নির্মাণ করা হবে।

পার্কের নির্মাণকাজ উদ্বোধন শেষে মেয়র বঙ্গবাজার মোড়ে অত্যাধুনিক পুলিশ বক্সের উদ্বোধন করেন। ডিএসসিসি এলাকায় চার কোটি ২০ লাখ টাকা ব্যয়ে ৭১টি পুলিশ বক্স স্থাপন করা হচ্ছে। শনিবার চারটির উদ্বোধন করা হয়।

এ ছাড়া চলতি বছরে ৭১টি অত্যাধুনিক টয়লেট, ১৯টি পার্কিং ও ১২টি খেলার মাঠ নির্মাণকাজ হাতে নিয়েছে ডিএসসিসি।

উদ্বোধন অনুষ্ঠানে ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মদ বিলাল, স্থপতি আরিফ আযম ও কাউন্সিলর ফরিদ উদ্দিন রতন উপস্থিত ছিলেন।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451