শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১০:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
জয়পুরহাটে সংরক্ষিত নারী আসনে আলোচনার শীর্ষে নাজমা খানম রুপালি পাহাড়ে খ্রিস্টান মিশনারির তৎপরতা: পিছিয়ে পড়ছে নওমুসলিমগণ ঈদযাত্রায় জনভোগান্তি কমাতে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে – প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু                    কৃষকদের ফসল সুরক্ষায় ইনসুরেন্স চালুর উদ্যোগ নেওয়া হবে – খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী        ঈদযাত্রায় স্বস্তি: নির্ধারিত ভাড়ায় চলাচল, অনিয়মে কঠোর ব্যবস্থা—গাবতলীতে সড়ক মন্ত্রীর পরিদর্শন দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন বিশিষ্ট ব্যবসায়ী ও মানবাধিকার কর্মকর্তা ফরিদ মিয়া মিরপুরে ছাত্রদল নেতা আশরাফুল হোসেন মামুনের সেহেরি আয়োজনে হাজারো মানুষের উপচে পড়া ভিড় প্রধানমন্ত্রীর ঈদ বোনাস পেলেন ডিএনসিসির ৩ হাজার ৩২ জন পরিচ্ছন্নতাকর্মী খাল খনন প্রকল্প বাস্তবায়নে কেউ দুর্নীতি করলে কঠোর ব্যাবস্থা গ্রহণ করা হবে  -তথ্যমন্ত্রী  ১৪ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী মোঃ সুমন হোসেনের ঈদের শুভেচ্ছা

ফরিদগন্জে এস, এস, সি পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন করলো ইশা ছাত্র আন্দোলন

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ২৭ জানুয়ারী, ২০১৮
  • ৫০০ বার পড়া হয়েছে
মোঃ শরীফ হোসেন, জেলা প্রতিনিধি।
ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন চাদঁপুর জেলার ফরিদগঞ্জ উপজেলায় ৩ নং সুবিদপুর পূর্ব ইউনিয়ন শাখার উদ্যোগে ২৬ জানুয়ারি শুক্রবার সকাল ৯ টায় সুবিদপুরে সংগঠনের নিজ কার্যালয়ে এস.এস.সি. এবং দাখিল পরীক্ষার্থীদের জন্য পরীক্ষা উপকরণ বিতরণ ও দোয়ার আয়োজন করা হয়।
ইশা ছাত্র আন্দোলন ৩নং সুবিদপুর পূর্ব ইউনিয়ন শাখার সভাপতি মুহাঃ আল আমিন হোসাইনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হাফেজ মুহাঃ শরীফ হোসেন এর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মুহাঃ মহসিন হোসেন।
তিনি বলেন, দেশে আজ চরম সংকটময় মুহূর্ত বিরাজমান। দেশের মানুষ তাদের মৌলিক অধিকার থেকে বঞ্চিত। শিক্ষাক্ষেত্রে চলছে চরম দুর্নীতি, অনিয়ম। শিক্ষা নিয়ে একটি মহল ব্যবসা শুরু করেছে। মাদরাসার ছাত্রদের ভর্তি বৈষম্য, অযাচিত কোটা প্রথা, শিক্ষা উপকরণের মূল্যবৃদ্ধি ও শিক্ষাঙ্গনে শিক্ষার সুষ্ঠু পরিবেশ না থাকাসহ বিভিন্নভাবে এদেশের মানুষ শিক্ষার অধিকার থেকে বঞ্চিত। এর দায় সরকার কখনও এড়াতে পারবে না। আজকের ছাত্ররাই আগামী দিনের ভবিষ্যৎ। তাই ছাত্রদেরকে যদি সৎ, দক্ষ ও আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলা না হয় তাহলে বাংলাদেশের মানুষের জন্য ভবিষ্যতে আরও কঠিন সময় অপেক্ষা করছে। সুতরাং সরকারকে অতিদ্রুত শিক্ষাঙ্গনে সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনার জন্য কার্যকরি পদক্ষেপ গ্রহণ করতে হবে।
তিনি আরো বলেন, এদেশের ছাত্রদের আদর্শনির্ভর ছাত্র রাজনীতির চর্চা করার জন্য ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন অন্যতম আস্থাবাজন সংগঠন। অন্য সংগঠনগুলো প্রায় সবাই হল দখল, টেন্ডারবাজী, চাঁদাবাজী, ইভটিজিং ধর্ষণসহ বিভিন্ন অনৈতিক কর্মকান্ডে জড়িত হয়ে গেছে। যার কারণে এখন আদর্শ বাঞ্চিত ছাত্রদের একমাত্র ঠিকানা হয়ে দাড়িয়েছে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন। কলেজ বিশ্ববিদ্যালয়গুলোতে আজ শিক্ষার্থীদের দ্বারা শিক্ষকরা লাঞ্চিত। ক্ষমতাসিনদের ক্যাডার বাহিনীর কাছে জিম্মি হয়ে সাধারণ শিক্ষার্থীরা সবকিছু থেকে বঞ্চিত। ক্ষমতাসীনরা বার বারই ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন ক্যাম্পাসে শিক্ষক ও সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা চালাচ্ছে। এসব কিছু দেখে মনে হয় মাতৃভূমি যেনো আজ স্বাধীনতা বিরোধীদের দখলে। অন্যদিকে চলছে মাদকের ছড়াছড়ি যা আজ সহজলভ্য, সহজ দ্রব্য। আর এদেশের মেরুদন্ড ভেঙ্গে দেয়ার জন্য বিদেশী দালালরা তা ছাত্রদের হাতে তুলে দিচ্ছে। ছাত্র তরুণ ও যুব সমাজকে মাদকের ভয়াল ছোবল থেকে বাঁচানো আমাদের দায়িত্ব। তাই সকলে দেশের কল্যাণের জন্য ঐক্য হয়ে কাজ করতে হবে।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংগঠনের ফরিদগঞ্জ উপজেলা সভাপতি মুহাঃ জামাল উদ্দিন খালিদ, সাংগঠনিক সম্পাদক হাফেজ মুহাঃ জাহিদ হোসেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ ৩ নং সুবিদপুর ইউনিয়ন শাখার সেক্রেটারি মুহাঃ জামাল মিজি।
অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, ইশা ছাত্র আন্দোলন সুবিদপুর ইউনিয়ন শাখার সাংগঠনিক সম্পাদক মুহাঃ শোয়াইব, প্রশিক্ষন সম্পাদক হাফেজ মুহাঃ ইকবাল হোসেন, অর্থ সম্পাদক মুহাম্মদ হাবীবুর রহমান, ছাত্র কল্যান সম্পাদক বি.এম মুহাঃহৃদয় হাজী।
আলোচনা ও পরীক্ষা উপকরণ বিতরণ শেষে মুনাজাত পরিচানা করেন কামতা বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ঈমাম হযরত মাওঃ আব্দুল মজিদ। সারা দেশের এস.এস.সি এবং দাখিল পরীক্ষার্থীদের পরীক্ষার সফলতার জন্য দোয়া ও মুনাজাত করে অনুষ্ঠান সমাপ্তি হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451