শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মামলার রায়ে গায়েবি নির্দেশ আসলে বিএনপি তা রাজনৈতিকভাবে মোকাবেলা করবে : কুড়িগ্রামে রহুল কবির রিজভী

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ২৭ জানুয়ারী, ২০১৮
  • ৪৭২ বার পড়া হয়েছে

 

সাইফুর রহমান শামীম,কুড়িগ্রাম প্রতিনিধি ঃ 
বিএনপির সিনিয়র যুগ্ন মহাসচিব রুহুল কবির রিজভী
আহমেদ বলেছেন, জনবিচ্ছিন্ন এ সরকার খালেদা জিয়ার
মামলা নিয়ে যতই কৌশল করুক তা সফল হবে না। তাকে শুধুমাত্র
হয়রানী করার জন্য জাল নথি ও ভুয়া তথ্য দিয়ে এ মামলা
সাজানো হয়েছে। সরকার আইনি প্রক্রিয়ায় নয় আওয়ামী
প্রক্রিয়ায় মামলার রায় নেয়ার চেষ্টা করছে। যদি ন্যায় হয় তাহলে
বেগম জিয়া সকল অভিযোগ থেকে মুক্তি পাবেন। কিন্তু মামলার
রায়ে কোন গায়েবি নির্দেশ আসলে বিএনপি তা
রাজনৈতিকভাবে মোকাবেলা করবে।
তিনি আরও বলেন, আগামী ৮ ফেব্রæয়ারী মামলার রায়ের পর
পরবর্তী পদক্ষেপ নেয়া হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচন
সম্পর্কে তিনি বলেন, ঘুঘু একবার ধান খেয়ে যেতে পারে,
বার বার পারে না। প্রধানমন্ত্রী নিয়ম রক্ষার নির্বাচনের কথা বলে
প্রতারনা করেছেন। আওয়ামীলীগ সরকার নিজের নেতাকর্মীদের
মামলা প্রত্যাহার করেছেন কিন্তু বিএনপির কোন নেতা-কর্মীর
মামলা প্রত্যাহার করেননি। ৮ ফেব্রæয়ারী খালেদা জিয়ার মামলার
রায় নিয়ে বিএনপিকে ধমক দেয়া হচ্ছে বলেও অভিযোগ করেন
রিজভী আহমেদ।
তিনি শনিবার দুপুরে কুড়িগ্রাম সদর উপজেলার বেলগাছা
ইউনিয়নের বসুনিয়ারহাট বাজার সংলগ্ন আউলিয়াপুর
হাফিজিয়া মাদরাসা মাঠে জিয়াউর রহমানের ৮২তম জন্মদিন
উপলক্ষ্যে শীতার্তদের মাঝে কম্বল বিতরন অনুষ্ঠানে
সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন। এসময় তার
সাথে বিএনপির যুগ্ন মহাসচিব হাবিব উন নবী খান
সোহেল, সহ: আন্তার্জাতিক বিষয়ক সম্পাদক বেবী
নাজমিন, জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক

ডাঃ ফরহাদ হালিম, জেলা বিএনপির সাধারন সম্পাদক সাইফুর
রহমান রানা, সহসভাপতি আবু বকর, মোস্তাফিজার রহমান
মোস্তফা, শফিকুল ইসলাম বেবু, আব্দুল আজিজ, যগ্ম
সম্পাদক সোহেল হোসনাইন কায়কোবাদ, হাসিবুর রহমান
হাসিব, সাংগাঠনিক সম্পাদক নুর ইসলাম নুরু, সদর
উপজেলা বিএনপি’র সভাপতি মাহবুবুর রহমানসহ দলীয়
নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451