শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

সময়োপযোগী নয় রোহিঙ্গাদের ফেরত পাঠানো : ইউনিসেফ

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী, ২০১৮
  • ৩৯৯ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ- 

রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারের সঙ্গে বাংলাদেশের চুক্তি সহায়ক হলেও ঠিক এ মুহূর্তে ফেরত পাঠানো সময়োপযোগী নয় বলে মনে করছে জাতিসংঘের নারী ও শিশু অধিকার বিষয়ক অঙ্গসংগঠন ইউনিসেফ।

আজ বৃহস্পতিবার ইউনিসেফের উপনির্বাহী পরিচালক জাস্টিন ফোর্সিথ ঢাকায় এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন।

রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে দুই দিনের সফর শেষে সংবাদ সম্মেলনে জাস্টিন বলেন, রোহিঙ্গা প্রত্যাবাসনে দুই দেশের চুক্তি সঠিক সিদ্ধান্ত। কিন্তু রাখাইনে এখনো সহিংসতা চলছে। তাই সবার আগে সেখাকার নিরাপত্তা নিশ্চিত করতে হবে বলে মনে করে ইউনিসেফ।

জাস্টিন বলেন, রাখাইন থেকে পালিয়ে আসা রোহিঙ্গার মধ্যে ৫৮ শতাংশই শিশু। আর এসব শিশু ও নারীরা তাদের মাতৃভূমির অভাব অনুভব করলেও চলমান পরিস্থিতিতে তারা সেখানে যাওয়ার কথা কল্পনাও করতে পারছে না বলে জানান তিনি।

সেই সাথে শরণার্থী ক্যাম্পের পরিবেশ নিয়েও উদ্বেগ প্রকাশ করে জাস্টিন বলেন, রোহিঙ্গা শরণার্থীদের জন্য বিশ্ববাসীর সহায়তা আরো দ্বিগুণ হওয়া উচিত।

গত বছর ২৫ আগস্ট সেনাবাহিনীর ওপর হামলা চালায় আরসা বিদ্রোহীরা। এরপর রাখাইনে অভিযান শুরু করে সেনাবাহিনী। এতে বহু মানুষ নিহত হয়। আন্তর্জাতিক সংস্থাগুলোর হিসাবে নিহতের সংখ্যা কয়েক হাজার ছাড়িয়েছে। এ ছাড়া ধর্ষণের শিকার হয়েছে বহু নারী ও শিশু। অভিযানের মুখে বাংলাদেশে এসে আশ্রয় নিয়েছে সাত লক্ষাধিক রোহিঙ্গা। তাদের ফিরিয়ে নিতে বাংলাদেশের সঙ্গে চুক্তিও করেছে মিয়ানমার। তবে সম্প্রতি ঢাকায় অনুষ্ঠিত এক বৈঠকে বিভিন্ন দেশের কূটনীতিকরা মত দিয়েছেন, নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত রোহিঙ্গাদের ফেরত পাঠানো ঠিক হবে না।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451