বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

চাঁদপুরের কৃতি সন্তান পুলিশের নতুন মহাপরিদর্শক জাবেদ পাটওয়ারী

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী, ২০১৮
  • ৪৯৬ বার পড়া হয়েছে

মাসুদ হোসেন,চাঁদপুর:- বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক হয়েছেন ড. মোহাম্মদ জাবেদ
পাটওয়ারী। বৃহষ্পতিবার (২৫ জানুয়ারি) সকালে স্বরাষ্ট্রমন্ত্রণালয় হতে জারিকৃত
এক প্রজ্ঞাপনে জাবেদ পাটওয়ারীকে ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ আইজিপি
হিসেবে নিয়োগের বিষয়টি জানানো হয়। আগামী ১ ফেব্রæয়ারী থেকে তিনি
দ্বায়িত্ব গ্রহণ করবেন বলেও জানানো হয় ওই প্রজ্ঞাপনে।
ড. মোহাম্মদ জাবেদ পাটওয়ারী চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর
ইউনিয়নের ৮নং ওয়ার্ড মান্দারী গ্রামের চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের
পাশে পল্লী বিদ্যুৎ এলাকার পাটওয়ারী বাড়ীর কৃতি সন্তান। তাঁর জন্মভূমি থেকে ৫
কিলোমিটার পশ্চিমে বাবুরহাট উচ্চ বিদ্যালয়ে প্রত্যহ হেটে গিয়ে ঐ স্কুল হতে
কৃতিত্তের সাথে মেট্রিক পাশ করেন। এবং উচ্চ মাধ্যমিক শ্রেণীতে পড়াশুনার জন্য
ভর্তি হন দূরবর্তী চাঁদপুর কলেজে। সেখান থেকেও কৃতিত্তের সাথে এইএসসি
পাশ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞান অনুষদে ভর্তি হন। লজিং থেকে,
টিউশনি করে অর্জন করে নেন বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ ডিগ্রি। তারপর
বিসিএস পরিক্ষায় উত্তীর্ণ হয়ে ১৯৮৬ সালে সহকারী পুলিশ সুপার হিসেবে
যোগদান করেন। চাকুরির প্রতিটি ক্ষেত্রে মেধা, দক্ষতা ও যোগ্যতার পরিচয় দিয়ে
আজ (২০১৮ সাল) তিনি পুলিশের মহাপরিদর্শক পদে নিয়োগ পেয়েছেন।
এদিন (২৫ জানুয়ারি) দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে গিয়ে প্রধানমন্ত্রী শেখ
হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন এবং কুশল বিনিময়ের পর প্রায় বিশ মিনিট কথা
বলেন নতুন এই আইজিপি। প্রধানমন্ত্রীর কার্যালয়ের একজন কর্মকর্তা এ তথ্য
নিশ্চিত করেন। ড. মোহাম্মদ জাবেদ পাটওয়ারী বর্তমান পুলিশের আইজিপি
শহিদুল হকের মতোই বিসিএস ৮৪ ব্যাচের। ওই ব্যাচে প্রথম হয়েছিলেন তিনি।
১৯৮৬ সালে যোগদানের পর ২০১৩ সালে সচিব পদমর্যাদায় গ্রেড-১ পদে ভূষিত হন
এই কর্মকর্তা।
চাঁদপুরের কৃতি সন্তান হিসেবে জাবেদ পাটওয়ারীর পদোন্নতিতে জেলার সকল
দপ্তর, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, পত্র-পত্রিকাসহ সকল মহলে বইছে
আনন্দের উল্লাস। বিভিন্নভাবে জানানো হচ্ছে শুভেচ্ছা ও অভিনন্দন!


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451