শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০২:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

৮২ রানে গুটিয়ে গেল বাংলাদেশ

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী, ২০১৮
  • ২৬৭ বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্কঃ-

শ্রীলঙ্কার বিপক্ষে ত্রিদেশীয় সিরিজের গত ম্যাচে বাংলাদেশ জিতেছিল ১৬৩ রানের বিশাল ব্যবধানে। কিন্তু আজ ব্যাট হাতে রীতিমতো ধুঁকছে মাশরাফি বাহিনী। স্কোরবোর্ডে মাত্র ৮২ রান জমা করতেই গুটিয়ে গেছে বাংলাদেশের ইনিংস।

দীর্ঘদিন পরে দলে সুযোগ পাওয়া এনামুল হক বিজয়ের সামনে ছিল নিজেকে প্রমাণ করার সুযোগ। কিন্তু টানা তিনটি ম্যাচে খুব বেশি সফল হতে পারলেন না এই ওপেনার। আজ শ্রীলঙ্কার বিপক্ষে ত্রিদেশীয় সিরিজে নিজেদের চতুর্থ ম্যাচে শূন্য রানে সাজঘরে ফিরেছেন এনামুল।

গত তিন ম্যাচে দারুণ নৈপুণ্য দেখানো তামিম ইকবাল ও সাকিব আল হাসানও সাজঘরে ফিরেছেন প্রথম পাঁচ ওভারের মধ্যে। খুব বেশিক্ষণ উইকেটে থাকতে পারেননি মাহমুদউল্লাহও। আউট হয়েছেন মাত্র ৭ রান করে। ২৬ রান করে কিছুটা প্রতিরোধ গড়েছিলেন মুশফিকুর রহিম। কিন্তু তিনিও ইনিংসটা আর লম্বা করতে পারেননি। আউট হওয়ার আগে সাব্বির রহমানের ব্যাট থেকে এসেছে ১০ রান। ৩ ও ১ রান করে সাজঘরের পথ ধরেছেন নাসির হোসেন ও মাশরাফি।

টস-ভাগ্য সত্যিই খুব ভালো যাচ্ছে মাশরাফি বিন মুর্তজার। ত্রিদেশীয় সিরিজের আগের তিনটি ম্যাচের মতো আজও কয়েন-যুদ্ধ জিতেছেন বাংলাদেশ অধিনায়ক। এবার তিনি নিয়েছেন ব্যাটিংয়ের সিদ্ধান্ত।

টানা তিনটি ম্যাচ জিতে দাপুটে ভঙ্গিতেই ত্রিদেশীয় সিরিজের ফাইনাল নিশ্চিত করে ফেলেছে বাংলাদেশ। আজকের ম্যাচটি তাই মাশরাফিদের জন্য সৌজন্য রক্ষার। কিন্তু বাংলাদেশের পারফরম্যান্সের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে শ্রীলঙ্কা আর জিম্বাবুয়ের ফাইনাল-ভাগ্য।

বাংলাদেশের বিপক্ষে আজ জিততে পারলে ফাইনালের টিকেট পেয়ে যাবে শ্রীলঙ্কা। অন্যদিকে হেরে গেলে জিম্বাবুয়ের সঙ্গে তাদের বসতে হবে রানরেটের হিসাব নিয়ে। বাংলাদেশ যদি শ্রীলঙ্কাকে বড় ব্যবধানে হারিয়ে দেয়, তাহলে কপাল খুলতে পারে জিম্বাবুয়ের।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451