সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিল্টন-জাহাঙ্গীর পরিষদ সবার সেরা’ স্লোগানে মিরপুরে ছাত্রদলের বিশাল মিছিল  আশুলিয়ায় পোশাক শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন, গাড়িতে ভাংচুর করে আগুন দিয়েছে শ্রমিকরা আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামি ও সাংবাদিকের ওপর হামলার ঘটনায় এনামুল গ্রেফতার আশুলিয়ায় ডিবি পুলিশ কর্তৃক ৫২ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক কারবারী গ্রেফতার একটি গাড়ী ‍উদ্ধার বাংলাবাজার পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর প্রধানকে প্রাণনাশের হুমকি-আশুলিয়া থানায় জিডি পশ্চিম ছাত্রদলের নতুন কমিটি ঘিরে তৎপরতা, আলোচনায় একাধিক নেতা আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের কার্যক্রম নিয়ে অপপ্রচারের অভিযোগ আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে আর কোনদিন রাজনীতি করতে দেওয়া হবে না- স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরের ঐতিহ্যবাহী আদর্শ উচ্চ বিদ্যালয়ে সুশাসন ও শিক্ষার মান উন্নয়নের সুবাতাস বইছে প্রতিবেশী দেশ থেকে মাদক ঢুকিয়ে যুবসমাজ ধ্বংসের ষড়যন্ত্র চলছে : প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

ঢামেকে আনসার- পুলিশ মারামারি, ৫৯ জন আনসার প্রত্যাহার

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী, ২০১৮
  • ৫০৪ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) পুলিশ সদস্যের সঙ্গে আনসার সদস্যের মারামারির ঘটনায় ৫৯ জন আনসার সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। এ ঘটনা তদন্তে একটি কমিটি করা হয়েছে।বুধবার বিকেলে হাসপাতালের জরুরি বিভাগের চতুর্থ তলায় আইসিইউ এর সামনে পুলিশ সদস্যের সঙ্গে আনসার সদস্যের মারামারির হয়। এ ঘটনায় দুজনই আহত হন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, জরুরি বিভাগের আইসিইউতে পুলিশ সদস্য মাহবুবুলের এক সহকর্মী ভর্তি রয়েছেন। তাকে দেখাশোনা করতেন তিনি। ওই সময় আইসিইউয়ের গেটে দায়িত্ব পালন করছিলেন আনসার সদস্য মো. সাইফুল।কথা কাটাকাটির এক পর্যায়ে তারা মারামারিতে জড়িয়ে পড়েন। এতে দুজনই আহত হন। ঘটনা শুনে আনসার ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা হাসপাতালে আসেন।ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম নাসির উদ্দিন বলেন, এ ধরনের ঘটনা অনাকাঙ্ক্ষিত। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ওই ৫৯ আনসার সদস্যকে প্রত্যাহার করে নেয়া হয়েছে।

তিনি আরও বলেন, এ ঘটনায় তদন্ত কমিটি করা হয়েছে। কমিটির প্রতিবেদন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। তদন্তে দোষী প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে। দোষী না হলে তাদের এখানে পুনর্বহাল করা হবে।ঢামেক হাসপাতালের পরিচালক জানান, হাসপাতালের উপ-পরিচালক ডা. বিদ্যুৎ কান্তি পালকে প্রধান করে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির সদস্যরা হলেন ডিএমপির রমনা জোনের এডিসি ইকবাল হোসেন, এডিসি এইচএম আজিমুল হক, আনসারের ঢাকা রেঞ্জের উপ-পরিচালক কামরুল ইসলাম ও সহকারী জেল কমান্ডেন্ট তামিমা সুলতানা। কমিটিকে সাত কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে।

 

সুত্র/আরটিভি


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451