শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

শ্রীপুরে পাওনা টাকার জেরে সহকর্মীর ধারালো অস্ত্রের আঘাতে শ্রমিক নিহত

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী, ২০১৮
  • ১৪৩ বার পড়া হয়েছে

 

টি.আই সানি,শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি :
গাজীপুরের শ্রীপুরে পাওনা টাকার জের ধরে সহকর্মীর ধারালো অস্ত্রের
আঘাতে এক শ্রমিক গোলাম রব্বানী (২০) নিহত হয়েছেন। নিহত
রব্বানী জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আব্দুল বাহারপুর গ্রামের
আতাউর রহমানের ছেলে। সে শ্রীপুর পৌরসভার মাষ্টারবাড়ী-নতুন বাজার
(দোখালা) এলাকার পারফেট্টি ভ্যান মেলে বাংলাদেশ (প্রা:) মিলস্ধসঢ়;
(চকোলেট উৎপাদনকারী প্রতিষ্ঠান) কারখানার চুক্তিভিত্তিক শ্রমিক।
বুধবার সকাল সোয়া ছয়টায় দোখালা বাজারে এ ঘটনা ঘটে।
শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল হাসান জানানা, রব্বানীর
সহকর্মী রাকিব হাসানের (২৩) সাথে তার টাকা-পয়সা নিয়ে বিরোধ
ছিল। বুধবার সকালে ৬টার দিকে রব্বানী কারখানা ছুটির পর বাসায়
যাচ্ছিল। এসময় দোখালা বাজারে আগে থেকে ওঁৎ পেতে থাকা রাকিব
হাসান ও তার ২/৩ জন সহযোগী রব্বনীর পথরোধ করে। এক পর্যায়ে
রাকিব রব্বানীকে ধারালো অস্ত্র দিয়ে পেটে আঘাত করলে সে মাটিতে
পরে যায়। পরে স্থানীয় ফার্মেসী মালিক শচীন রায় কারখানায় খবর দিলে
কারখানা কতৃপক্ষ তাদের নিজস্ব গাড়িতে করে তাকে গুরুতর আহত
অবস্থায় গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে
পাঠায়। গোলাম রব্বানী পাশের নতুন বাজার এলাকায় ভাড়া থেকে ওই
কারখানায় চুক্তিভিত্তিক শ্রমিক হিসেবে চাকুরী করতো। নিহতের লাশ
ওই হাসপাতালের মর্গে রয়েছে এবং তার স্বজনদের সাথে যোগাযোগের
চেষ্টা করা হচ্ছে।
অভিযুক্ত রাকিব হাসান ময়মনসিংহের গফরগাঁও উপজেলার উথুরী
গ্রামের রফিকুল ইসলামের ছেলে। সে দোখালা এলাকার রফিকুল ইসলামের
বাড়ীতে ভাড়া থেকে ওই কারখানায় চাকুরী করতো। ঘটনার পর থেকে সে
পলাতক রয়েছে।
গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের
আবাসিক চিকিৎসক প্রণয় ভূষন দাস জানান, হাসপাতালে আনার
আগেই রব্বনী মারা গেছে। তার পেটে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451