রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

অসাম্প্রদায়িক ও গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে : ওবায়দুল কাদের

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ২৩ জানুয়ারী, ২০১৮
  • ৪২৯ বার পড়া হয়েছে
স্বাগত জানাব : কাদের

বাসস :-

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে অসাম্প্রদায়িক ও গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানিয়েছেন।
তিনি সোমবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলস্থ স্বরসতী পূজা মন্ডপ পরিদর্শনকালে এক শুভেচ্ছা বক্তব্যে এ আহবান জানান।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সাম্প্রদায়িক ও জঙ্গিবাদের পৃষ্ঠপোষকদের পরাজিত করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে ওবায়দুল কাদের বলেন,‘আগামী ডিসেম্বরে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই নির্বাচনকে সামনে রেখে অসাম্প্রদায়িক ও গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে। কারণ মুক্তিযুদ্ধের দেশে পাকিস্তানী ভাবধারা থাকতে পারে না। মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসীরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সাম্প্রদায়িক অপশক্তিকে পরাজিত করতে ঐক্যবদ্ধ হতে হবে।’
আওয়ামী লীগের সাধারন সম্পাদক বলেন, দেশে সকল ধর্মের মানুষের আস্থার নির্ভরযোগ্য ঠিকানা হচ্ছে বঙ্গবন্ধু কন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাঁর নেতৃত্বে সাম্প্রদায়িক অপশক্তিকে প্রতিহত করতে হবে।
হিন্দু সম্প্রদায়ের উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, দেশে সবার সমান অধিকার রয়েছে। তাই ‘আপনারা নিজেদের মাইনোরিটি ভাববেন না। যারা সংখ্যালঘুদের ওপর হামলা চালায় তারা দুর্বৃত্ত, তাদের কোন দল নেই। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেকোন পরিস্থিতিতে আপনাদের পাশে রয়েছেন।’
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামান, জগন্নাথ হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. অসীম সরকার, ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাইফুর রহমান সোহাগ, সহ-সভাপতি মেহেদী হাসান রনি, সাধারণ সম্পাদক জাকির হোসেন এবং ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আবিদ আল হাসান ও সাধারণ সম্পাদক মোতাহার হোসেন প্রিন্স এ সময় উপস্থিত ছিলেন।
এর আগে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী একই বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হলের স্বরসতী পূজা মন্ডপ পরিদর্শন করেন।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451