মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

‘একজন জাদুকর’ এর চিত্রয়ন হল বিটিভিতে

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ২৩ জানুয়ারী, ২০১৮
  • ৫৪০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি : বলুর কিছুতেই পড়াশোনা করতে মন চায় না।
প্রতিবার পরিক্ষায় খারাপ করে সে। একপর্যায় বাড়ি থেকে পালিয়ে যায়
বলু। পথে অনেকের সাথেই তার দেখা হয়। পরিশেষে একজন জাদুকরের সাথে
আলাপ হয় তার। সেই জাদুকর জাদুর দিয়ে বলুর আত্মবিশ্বাস বাড়িয়ে
দেয়। নিজের হারানো আত্মবিশ্বাস ফিরে পেয়ে নতুন করে ফিরে আসে
সে। এবার পড়াশোনা তার কাছে হয়ে যায় সহজ বিষয়। পরিক্ষাতে সবার
থেকে ভাল রেজাল্ট করে সবাইকে তাক লাগিয়ে দেয়। বন্ধুরা জানতে চায়
এই পরিবর্তনের রহস্য। কিন্তু বলু আবিষ্কার করে জাদুকর তার মনের মধ্যেই
রয়েছে। সে বুঝতে পারে প্রতিটি শিশুর মনের মধ্যেই রয়েছে একজন
জাদুকর। নিজের আত্মবিশ্বাস জাগিয়ে তুলতে পারলে প্রতিটি শিশুই
পৌচ্ছে যেতে পারে সাফল্যের চূড়ায়। শিশুদের আত্মবিশ্বাস বাড়ানোর
এমন গল্পই উঠে এসেছে দেশের অন্যতম শিশু-কিশোর নাট্য দল কাব্য
বিলাস এর এই নাটকে। রাহুল রাজ এর রচনা ও নির্দেশনায় একজন জাদুকর
নাটকটি সোমবার বাংলাদেশ টেলিভিশনে চিত্রায়ন হয়।
এ নাটকের অভিনেতা সাবিব জানান, প্রতিবারের মত ভিন্নধারার গল্প
নিয়ে কাব্য বিলাস নাট্য গোষ্ঠীর ৬৫ টি তম প্রযোজনা নিয়ে
দর্শকদের সামনে হাজির হচ্ছে। একজন জাদুকর নাটকের অভিনয় শিল্পীরা
বিগত দুইমাস যাবৎ রাজধানীর কাওলার নিজস্ব মহড়া কক্ষে নিয়মিত কঠর
অনুশীলন করে ভিন্ন ধারান এই নাটকটির চিত্রায়ণ করে।
নাটকের বিভিন্ন চরিত্রে সাবিব ছাড়াও অভিনয় করেছে, মামুন, রাকিব,
নোঈম, সজীব, প্রিন্স, নিশি, সুমাইয়া, অন্তর, রিফাত, পলাশ, পারিষা,
জেনিষা, আনান বাউল সহ আরো অনেকে।
উল্লেখ্য ‘প্রতিভার প্রতিক্ষায় নতুনের জয়গান’ এই শ্লোগানে কাব্য
বিলাস নাট্য গোষ্ঠী বিগত ১১ বছর যাবৎ নিয়মিত অপ সাংস্কৃতিক
রোধে দেশ ও আর্ন্তজাতিক পর্যায়ে সমাজ সচেতন ও ভিন্ন ধারা নাটক
মঞ্চায়ন করে যাচ্ছে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451