রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

সুন্দরবনের বাঘকে পিটিয়ে হত্যা, আহত ৪ আতঙ্কিত গ্রামবাসী

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ২৩ জানুয়ারী, ২০১৮
  • ৪৫০ বার পড়া হয়েছে

এস.এম. সাইফুল ইসলাম কবির,   সুন্দরবন থেকে ফিরে :  বাগেরহাটের মোরেলগঞ্জে সুন্দরবনের একটি রয়েল বেঙ্গল টাইগারকে (বাঘ) পিটিয়ে হত্যা করেছে এলাকাবাসি। আমাদরে বাগরেহাট জলো প্রতনিধিি এস.এম. সাইফুল ইসলাম কবরিএর পাঠানো তথ্যর ভতিতিে জানা যায় সংশ্লষ্টি সূত্রে জানা গছেে আজ মঙ্গলবার ভোর সাড়ে ৬ টার দিকে সুন্দরবন থেকে প্রায় ৬ কি.মি. লোকালয়ে নিশানবাড়িয়া ইউনিয়নের গুলিশাখালী গ্রামে একটি ক্ষুদার্ত বাঘ লোকালয়ে ঢুকে  বাঘটি একটি মৎস্য ঘেরে ঢুকে দুই ব্যক্তিকে আক্রমণ করে। বাঘটি এলাকাবাসীর ওপর হামলা করে। এ সময় আতঙ্কিত গ্রামবাসী মসজিদের মাইকে ঘোষণা দিলে লাঠিসোটা নিয়ে বাঘটিকে ঘিরে ফেলে। পরে গ্রামবাসীর পিটুনিতে বাঘটি মারা যায়। আহতদের উদ্ধার করে স্থানীয় মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

খবর পেয়ে ভিলেজ টাইগার রেসপন্স কমিটির (ভিটিআরটি) কর্মী বারেক হাওলাদার, মামুন, নাছির, আমজাদ ও রুম্মান নিহত বাঘটিকে উদ্ধার করে নিশানবাড়িয়া ইউনিয়ন পরিষদে নিয়ে যান। পরে গুলিশাখালী ফরেষ্ট স্টেশন কর্মকর্তা শেখ খায়রুল ইসলাম ঘটনাস্থলে পৌঁছে সাড়ে ৬ফুট লম্বা বাঘটির মরদেহ জিউধরা ফরেষ্ট ক্যাম্পে নিয়ে যান।

বাঘটির মরদেহ উদ্ধারকারী ভিটিআরটি সদস্য বারেক হাওলাদার বলেন, ভোররাতে ক্ষুধার্ত এই বাঘ খাবারের সন্ধানে লোকালেয়ে ঢুকে কয়েকজনকে আক্রমণ করে।মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ কামাল হোসেন মুফতি বলেন,আহত ৪কে মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে এদের মধ্যে গুরুতর জখমী মাসুম দলালকেঅবস্থা আশংকাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য খুলনায় পাঠানো হয়েছে। এতে গুলিশাখালী গ্রামের ছাব্বির সরদার(২২), আলামীন গাজী(২৫), ছরোয়ার হোসেন দলালের মাসুম দলাল(৩০) ও ভিটিআরটি সদস্য মজিবর সরদার আহত হন। পূর্ব সুন্দরবন বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. মাহমুদুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে  বলেন, আমি ঘটনাস্থলে যাচ্ছি। পরে বিস্তারিত জানানো হবে।মোরেলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি)  রাশেদুল আলমবিষয়টি নিশ্চিত করেছেন।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451