বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৩:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

বিদ্যুৎ নিয়ে ৮৭ শতাংশ মানুষ ‘সন্তুষ্ট’ জরিপে প্রকাশ

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ২২ জানুয়ারী, ২০১৮
  • ৪১৫ বার পড়া হয়েছে
৮৭ শতাংশ মানুষ বিদ্যুৎ নিয়ে ‘সন্তুষ্ট’

বাংলার প্রতিদিন ডেস্ক;-

দেশের বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে ‘সন্তোষ’ প্রকাশ করেছে ৮৭ শতাংশ মানুষ। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো এবং জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিলের যৌথ জরিপ প্রতিবেদনে এ তথ্য এসেছে।

আজ সোমবার রাজধানীর বিদ্যুৎ ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ওই তথ্য দেওয়া হয়।

সংবাদ সম্মেলনে বলা হয়, ২০১৬ সালের অক্টোবর ও ২০১৭ ফেব্রুয়ারিতে করা জরিপ অনুযায়ী দেশের বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে ১৩ দশমিক ১ শতাংশ মানুষ অসন্তুষ্ট, ২৯ দশমিক ৯ শতাংশ মানুষ মোটামুটি সন্তুষ্ট, ৪৫ দশমিক ৮ শতাংশ মানুষ সন্তুষ্ট আর ১১ দশমিক ২ শতাংশ মানুষ খুবই সন্তুষ্ট।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো এবং জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিল যৌথ উদ্যোগে এই জরিপ কার্যক্রম পরিচালনা করে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, বিদ্যুৎ ব্যবস্থাপনায় সরকারের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে ৭৯ দশমিক ৭ শতাংশ মানুষ আস্থাশীল, ৫ দশমিক ৬ শতাংশ মানুষ আস্থাশীল নয় ও ১৪ দশমিক ৭ ভাগ মানুষ সঠিকভাবে কিছু বলেননি।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ৬টি টেলিফোন অপারেটরের মধ্যে থেকে দৈবচয়ণ ভিত্তিতে ১৪ হাজার ৯৯৬ জন গ্রাহকের কাছ থেকে জরিপের জন্য ৬টি প্রশ্নের উত্তর নেওয়া হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451