বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৩:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ভোলায় দুই দিনের সফরে আসছেন রাষ্ট্রপতি

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ২২ জানুয়ারী, ২০১৮
  • ৫০৩ বার পড়া হয়েছে

 

ভোলা প্রতিনিধি॥
ভোলায় ২৪ ও ২৫ জানুয়ারি দুই দিনের রাষ্ট্রীয় সফরে ভোলা আসছেন
রাষ্ট্রপতি আবদুল হামিদ। এ সময় তিনি দক্ষিণ-পূর্ব এশিয়ার
সর্বাধুনিক সুউচ্চ জ্যাকব ওয়াচ টাওয়ার ও বাংলাবাজারে স্বাধীনতা
জাদুঘরসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ স্থাপনা উদ্বোধন করবেন ও সুধী
সমাবেশে যোগ দেবেন।
রাাষ্ট্রপতির আগমনকে কেন্দ্র করে ভোলার বাংলাবাজার ও চরফ্যাশন উপজেলা
উৎসবের আমেজে পরিণত হয়েছে। ব্যানার, ফেস্টুন, তোরণ ও
আলোকসজ্জায় ছেয়ে গেছে বিভিন্ন এলাকা। নেতাকর্মী ও প্রশাসনের
কর্মকতারা ব্যস্ত সময় পার করছেন।
চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। রাষ্ট্রপতিকে বরণ করতে প্রস্তুত ভোলা ও
চরফ্যাশনবাসী।
স্থানীয় সূত্রে থেকে জানা যায় , ভোলা ও চরফ্যাশনবাসী অপেক্ষার প্রহর
গুনছেন কখন আসবেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। তাকে বরণ করতে এবং
এক নজর দেখতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন এলাকবাসী।
দক্ষিণ দিঘলদী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. কামাল
হোসেন বলেন, সফল বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ দীর্ঘদিনের
স্বপ্ন স্বাধীনতার ইতিহাসকে ধরে রাখার জন্য বাংলাবাজারে স্বাধীনতা
জাদুঘর নির্মাণ করেছেন, যার শুভ উদ্বোধন করবেন রাষ্ট্রপতি। রাষ্ট্রপতির
আগমনে আমরা খুবই আনন্দিত, তাকে বরণ করার জন্য সব প্রস্তুতি শেষের
দিকে।
চরফ্যাশন উপজেলা সাবেক ছাত্রলীগ সভাপতি মো. পলাশ মাহমুদ বলেন,
প্রথমবারের মত রাষ্ট্রপতি চরফ্যাশনে আসছেন, তার আগমনকে কেন্দ্র করে
আমরা খুবই আনন্দিত ও উচ্ছসিত।

যুবলীগ সাধারন সম্পাদক আল এমরান বলেন, চরফ্যাশনে রাষ্ট্রপতি
আসছেন, তাই আমরা খুবই গর্বিত ও আনন্দিত।
অনুষ্ঠান উদযাপন কমিটির সদস্য ও পৌর আওয়ামী লীগ সম্পাদক মনি
আহম্মেদ শুভ্র বলেন, রাষ্ট্রপতির আগমনকে কেন্দ্র করে ইতোমধ্যে উপ-মন্ত্রী
আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকবের নেতৃত্বে আমরা সব ধরনের প্রস্তুতি
সম্পন্ন করেছি। চরফ্যাশন পৌরসভাসহ ২১টি ইউনিয়নে উৎসবের
আমেজ বিরাজ করছে।
সফরকালে তিনি উপমহাদেশের সর্বোচ্চ আধুনিক জ্যাকব টাওয়ার
উদ্বোধন করবেন।
এসময় রাষ্ট্রপতির সফরসঙ্গী হিসেবে থাকবেন-শিল্পমন্ত্রী আমির
হোসেন আমু, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, বন ও পরিবেশ
উপমন্ত্রী আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব, ভোলা-৩ আসনের সংসদ সদস্য
নুরুন্নবী চৌধুরী শাওন, ভোলা-২ আসনের সংসদসদস্য আলী আজম
মুকুলসহ প্রশাসনের শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা।
রাষ্ট্রপতি সফরের প্রথম দিন চরফ্যাশন উপজেলা সদরে ২০ কোটি টাকা
ব্যয়ে নির্মিত দক্ষিণ-পূর্ব এশিয়ার সু-উচ্চ জ্যাকব টাওয়ার ও ৪টি
কলেজ উদ্বোধন এবং টিবি হাইস্কুল মাঠে সুধী সমাবেশে প্রধান
অতিথি হিসেবে যোগ দেবেন।
এছাড়াও ২য়দিন ভোলা সদরের উপ-শহর বাংলাবাজারে স্বাধীনতা জাদুঘরের
উদ্বোধন করবেন। দুপুরে ফাতেমা খানম ডিগ্রি কলেজ মাঠ চত্বরে
সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখবেন।
রাষ্টপতি আবদুল হামিদের আগমনে দলীয় নেতাকর্মীদের মধ্যে প্রাণচাঞ্চল্য
ফিরে এসেছে। দুই উপজেলাসহ পুরো জেলায় জোরদার করা হয়েছে
সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা। সব প্রস্তুতিও শেষের দিকে।
এদিকে ২২৫ ফুট উঁচু ও ১৮ তলা বিশিষ্ট জ্যাকব টাওয়ারটি উদ্বোধনের
মধ্য দিয়ে দেশের পর্যটন বিকাশে ভূমিকা রাখার পাশাপাশি চরফ্যাশনকে
সারাদেশের সঙ্গে পরিচিত করে তুলবে বলে মনে করছেন বন ও পরিবেশ উপ-
মন্ত্রী আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব।
তিনি আরো বলেন, একটি দেশের অর্থনৈতিক উন্নয়নে পর্যটন
একটি গুরুত্বপূর্ণ খাত। পৃথিবীর বিখ্যাত টাওয়ারের আদলে আমি

চরফ্যাশনে জ্যাকব টাওয়ার নির্মাণ করি, আগামী ২৪ জানুয়ারি
রাষ্ট্রপতি টাওয়ারটি উদ্বোধন করবেন। আমি বিশ্বাস করি টাওয়ারটি
উদ্বোধনের পর চরফ্যাশনে দেশের এবং আন্তর্জাতিক অনেক পর্যটক
আসবে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451