বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০১:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

আবারও নায়ক শুভ-তিশা জুটি

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ২০ জানুয়ারী, ২০১৮
  • ৩২০ বার পড়া হয়েছে
শুভ-তিশা-

অনলাইন ডেস্কঃ-

সময়ের জনপ্রিয় নায়ক আরিফিন শুভ ও নুসরাত ইমরোজ তিশা আবারও একসঙ্গে জুটি বাঁধতে যাচ্ছেন। কলকাতার ‘আবর্ত’খ্যাত পরিচালক অরিন্দম শীলের নতুন ছবি ‘বালিঘর’-এ জুটি হিসেবে দেখা যাবে শুভ-তিশাকে।

শনিবার সকাল ১১টার দিকে রাজধানীর একটি পাঁচতারা হোটেলে ছবিটির আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হয়।  ছবিতে শুভর অভিনয়ের কথা আগেই জানানো হয়েছিল। এদিন আনুষ্ঠানিকতার মাধ্যমে জানানো হলো ছবির নায়িকা হচ্ছেন তিশা।

বেঙ্গল ক্রিয়েশনস ও নাথিং বিয়ন্ড সিনেমার ব্যানারে যৌথ প্রযোজনায় নির্মিত হচ্ছে ছবিটি।জানা গেছে, চার বন্ধুর গল্প নিয়ে তৈরি হচ্ছে ‘বালিঘর’ছবিটি। এতে শুভ’র তিন বন্ধুর চরিত্রে অভিনয় করছেন কলকাতার আবির চ্যাটার্জি, যীশু সেনগুপ্ত ও ঋত্বিক চক্রবর্তী। আগামী ফেব্রুয়ারি মাসে ছবির শুটিং শুরু হবে।এ ব্যাপারে আরিফিন শুভ বলছিলেন, গল্পে আমার চরিত্র একজন শেফের।

বন্ধুদের নিয়ে স্মৃতিকাতর ছবি এটি।এর আগে শুভ-তিশা ‘অস্তিত্ব’ ছবিতে অভিনয় করেছিলেন। ২০১৬ সালে ছবিটি মুক্তি পায়। এদিকে গেলো বছর ‘ঢাকা অ্যাটাক’ ছবির মাধ্যমে ব্যাপক আলোচনায় ছিলেন আরিফিন শুভ। তারই ধারাবাহিকতায় নতুন বছরেও ভালো কাজের  প্রস্তুতি নিচ্ছেন তিনি। খিজির হায়াত খান পরিচালিত ‘জাগো’ ছবির মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন তিনি। এরইমধ্যে বাণিজ্যিক ধারার ছবির অন্যতম নির্ভরযোগ্যে নায়ক হিসেবে নিজেকে মেলে ধরেছেন তিনি।

সুত্র/আরটিভি


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451