শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ফুলবাড়ীতে কমিউনিটি ক্লিনিকের প্রোভাইডারদের তিনদিনের অবস্থান ধর্মঘট শুরু

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ২০ জানুয়ারী, ২০১৮
  • ২১৫ বার পড়া হয়েছে

প্লাবন শুভ, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:
চাকরি জাতীয়করণের দাবিতে তিনদিনের অবস্থান ধর্মঘট শুরু করেছে
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার কমিউনিটি ক্লিনিকে কর্মরত হেলথ্ধসঢ়; কেয়ার
প্রোভাইডাররা (সিএইচসিপি)।
উপজেলার ২৫টি কমিউনিটি ক্লিনিকের হেলথ কেয়ার প্রোভাইডারা
গতকাল শনিবার সকাল ৯টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে অবস্থান নিয়ে
কর্মসূচি শুরু করে। কর্মসূচি চলাকালে দাবির সমর্থনে বক্তব্য রাখেন উপজেলা
শাখা হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) অ্যাসোসিয়েশনের সভাপতি
সঞ্জয় কুমার রায় ও সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম।
উপজেলা শাখা হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি)
অ্যাসোসিয়েশনের সভাপতি সঞ্জয় কুমার রায় ও সাধারণ সম্পাদক মমিনুল
ইসলাম বলেন, উপজেলার ২৫টি কমিউনিটি ক্লিনিকে ২২জন হেলথ কেয়ার
প্রোভাইডার (সিএইচসিপি) পদে কর্মরত থেকে তৃণমূল পর্যায়ে স্বাস্থ্যসেবা
নিশ্চিত করছেন। ২০১৩সালে তাদের চাকরি রাজস্ব খাতে অন্তর্ভূক্ত করার উদ্যোগ
নেওয়া হলেও পরবর্তীতে রহস্যজনক কারণে সেই উদ্যোগ ভেস্তে গেছে। তাদের চাকরি
জাতীয়করণ করার উদ্যোগ না নেওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন। এই
আন্দোলনের অংশ হিসেবে তিনদিনের অবস্থান ধর্মঘট শুরু করেছেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. নূরুল ইসলাম
বলেন, হেলথ কেয়ার প্রোভাইডাররা (সিএইচসিপি) আন্দোলন করলেও
ক্লিনিকগুলোতে স্বাস্থ্যসেবা প্রদানের কোন সমস্যা হবে না। পূর্ব থেকেই
বিকল্প হিসেবে স্বাস্থ্য সহকারির ও এফডাব্লিউদেরকে সেখানে নিয়োজিত করে
তৃণমূল পর্যায়ের স্বাস্থ্যসেবা অব্যাহত রাখা হয়েছে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451