রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

জয়পুরহাটে অস্ত্র- গোলাবারুদ সহ জেমবি সদস্য আটক

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ২০ জানুয়ারী, ২০১৮
  • ৩০৮ বার পড়া হয়েছে

আল মামুন জয়পুরহাট প্রতিনিধি: ২০ জানুয়ারী
জয়পুরহাটের কালাই উপজেলার মোলামগারীহাট-বাখরা ব্রিজ এলাকা
থেকে একটি পাইপ গান, ২ রাউন্ড বন্দুকের গুলি, ৭টি তাজা
ককটেল ও ১০০ গ্রাম গান পাউডার সহ এক জেএমবি সদস্যকে
আটক করেছে পুলিশ। আজ শনিবার ভোর রাতে ওই অস্ত্র ও গোলা-
বারুদসহ তাকে আটকের দাবী করেছে পুলিশ।
আটককৃত জেএমবি সদস্য নূরে আলম ওরফে প্রিন্স ওরফে পলাশ
জয়পুরহাট সদর উপজেলার জামালগঞ্জ চার মাথা এলাকার নূরুল
ইসলামের ছেলে।
কালাই থানা পুলিশ পরিদর্শক (ওসি, তদন্ত) সুমন কুমার রায়
জানান, জেএমবি’র এক দল জঙ্গী কালাই উপজেলার
মোলামগাড়ীহাট এলাকার বাখরা ব্রিজ নামক স্থানে নাশকতার
পরিকল্পনা করছে, এমন গোপন সংবাদ পেয়ে পুলিশের টহল দল
ঘটনাস্থলে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যান্যরা পালিয়ে
গেলেও ওই অস্ত্র ও গোলাবারুদসহ নূরে আলম ওরফে প্রিন্স ওরফে
পলাশকে আটক করা হয়।
প্রাথমিক জিঞ্জাসাবাদে আটককৃত নূরে আলম এক জন
জেএমবি সদস্য ও ওই সংগঠনের সাগর গ্রুপের সদস্য বলে জানা
গেছে।
তার বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা হয়েছে বলেও জানান পুলিশ
পরিদর্শক।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451