শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
পাহাড়ে খ্রিস্টান মিশনারির তৎপরতা: পিছিয়ে পড়ছে নওমুসলিমগণ ঈদযাত্রায় জনভোগান্তি কমাতে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে – প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু                    কৃষকদের ফসল সুরক্ষায় ইনসুরেন্স চালুর উদ্যোগ নেওয়া হবে – খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী        ঈদযাত্রায় স্বস্তি: নির্ধারিত ভাড়ায় চলাচল, অনিয়মে কঠোর ব্যবস্থা—গাবতলীতে সড়ক মন্ত্রীর পরিদর্শন দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন বিশিষ্ট ব্যবসায়ী ও মানবাধিকার কর্মকর্তা ফরিদ মিয়া মিরপুরে ছাত্রদল নেতা আশরাফুল হোসেন মামুনের সেহেরি আয়োজনে হাজারো মানুষের উপচে পড়া ভিড় প্রধানমন্ত্রীর ঈদ বোনাস পেলেন ডিএনসিসির ৩ হাজার ৩২ জন পরিচ্ছন্নতাকর্মী খাল খনন প্রকল্প বাস্তবায়নে কেউ দুর্নীতি করলে কঠোর ব্যাবস্থা গ্রহণ করা হবে  -তথ্যমন্ত্রী  ১৪ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী মোঃ সুমন হোসেনের ঈদের শুভেচ্ছা দেশের মানুষের প্রত্যাশা সুশাসিত ও সুন্দর বাংলাদেশ  – -খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী                             

দারুস সালামে শিশুর গলাকাটা মরদেহ উদ্ধার, আটক ১

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৪ আগস্ট, ২০১৬
  • ২৮১ বার পড়া হয়েছে

হারুনোর রশিদ ঢাকা: রাজধানীর দারুস সালাম থানাধীন ছোট দিয়াবাড়ী এলাকায় ঘরের খাটের নিচ থেকে খাদিজা জান্নাত নামে চার বছরের এক শিশুর জবাই করা মরদেহ উদ্ধার করা হয়েছে।

বুধবার (০৩ আগস্ট) দিনগত রাত আড়াইটার দিকে দারুস সালাম থানা পুলিশ ওই শিশুর মরদেহ উদ্ধার করে।

দারুস সালাম থানার উপপরিদর্শক (এসআই) মহেশ চন্দ্র সিংহ বাংলার প্রতিদিনকে জানান, বুধবার বিকেল ৫টা থেকে শিশুটি নিখোঁজ ছিল। সংবাদ পেয়ে পুলিশ অভিযান শুরু করে। এক পর্যায়ে রাত আড়াইটার দিকে প্রতিবেশী রাকিব (১৪) নামে এক কিশোরের ঘরের খাটের নিচ থেকে শিশুরটি মরদেহ উদ্ধার করা হয়।

এ ঘটনায় রাকিবকে আটক করা হয়েছে। বর্তমানে তাকে থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

ময়না তদন্তের জন্য শিশুটির মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451