বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

রামগঞ্জে দিঘীর ভাঙ্গনে ২শত পরিবার

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৮ জানুয়ারী, ২০১৮
  • ৪৪৪ বার পড়া হয়েছে
রামগঞ্জে দিঘীর ভাঙ্গনে ২শত পরিবার

 

রামগঞ্জ প্রতিনিধি:
লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার করপাড়া ইউপি ফতেহপুর দিঘীর অব্যাহত ভাঙ্গনে
২শতাধিক পরিবারের রাতের ঘুম হারাম হয়ে গেছে। গ্রামবাসীরা দিঘীর
ভাঙ্গনরোধে স্থানীয় উপজেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে ধরনা দিয়েও
প্রতিকার পারছে না।
সুত্রে জানায়,উপজেলার করপাড়া ইউপির ফতেহপুর মৌজার ১২শত একর সম্পত্তিতে
অবস্থিত দিঘীতে ড্রেজার মিশিন বসিয়ে বিগত জোট সরকারের আমল থেকে শুরু
করে কয়েক বছর যাবত প্রভাবশালী মহল বালু উত্তোলন করে। এতে তলদেশ গভীর হয়ে
দিঘীর পাড় ভাঙ্গতে থাকে। পাড়ে বসবাসকারীরা ব্যক্তিগত অর্থায়নে গাইডওয়াল
নির্মান করলেও ভেঙ্গে পড়ে যায়। কয়েক মাসের মধ্যে আবুল বাসার,রুহুল আমিনসহ
১০/১২জনের ঘাটলা,রান্নাঘর,গাইড ওয়াল,বসতঘরের অংশ ভেঙ্গে দিঘীতে পড়ে। দিঘীর
পাড়ে বসবাসকারী রজ্জন আলী,অজি উল্যাহ,নুরনবী সহ কয়েকজন বলেন,৮শত একর
সরকারী দিঘী মানুষের সম্পত্তি ভেঙ্গে পড়ে ১২শত একরে পরিনত হয়েছে। অব্যাহত
ভাঙ্গনের পাড়ে বসবাসকারী দুই শতাধিক পরিবারের রাতের ঘুম হারাম হয়ে গেছে।
সরকারী ভাবে লিজ নিয়ে মৎস্য চাষী নজির আহম্মেদ দিঘীর পাড়ে বিশাল আকৃতি
গর্ত ও পানি শুকানোর কারণে দিঘীর একাধিক ফাটলের সৃষ্টি হয়েছে। যে কোন
মহুর্তে ভয়াবহ ভাঙ্গণে দিঘীর পাড়ে বাসিন্দাদের জীবন-যাপনে হুমকির আশংকা
করছে।
করপাড়া ইউপি চেয়ারম্যান বলেন,বিগত সময়ে ক্ষমতার দাপট দেখিয়ে বালুদস্যুরা
কোটি টাকার বালু উত্তোলন করে নেওয়ার কারনে দিঘীতে ভাঙ্গন শুরু হয়। শীগ্রই
উপজেলার সম্বয় সভা বিষয়টি উপস্থাপন করে ভাঙ্গনরোধে ব্যবস্থায় করবো। উপজেলা
নির্বাহী অফিসার মোঃ আবু ইউসুফ বলেন,সরেজমিনে তদন্ত করে ব্যবস্থা নেওয়া
হবে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451