রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৬:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ফুটপাতে বসার অনুমতি পেলেন হকাররা

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বুধবার, ১৭ জানুয়ারী, ২০১৮
  • ১৫০ বার পড়া হয়েছে

বাংলার প্রতিদিন ডেস্ক;-

উত্তেজনা আর সংঘর্ষের নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ফুটপাতে বসার অনুমতি পেলেন হকাররা।  বুধবার সন্ধ্যায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসন বঙ্গবন্ধু সড়ক ছাড়া অন্যান্য সড়কে হকারদের বসার অনুমতি দিয়েছে।

মেয়র আইভী ও সংসদ সদস্য সেলিম ওসমানের সঙ্গে আলোচনা সাপেক্ষে হকারদের এই অনুমতি প্রদান করেন জেলা প্রশাসক রাব্বী মিয়া। তবে এটি সাময়িক সময়ের জন্য।মঙ্গলবার সংঘষের্র পর বুধবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে হকারদের ডেকে নেয়া হয়। এখানে জেলা প্রশাসক রাব্বী মিয়া ও জেলা পুলিশ সুপার মঈনুল হক হকারদের সঙ্গে দীর্ঘ সময় বৈঠক করেন।বৈঠক থেকে হকারদের জানানো হয়, মেয়র আইভী ও সংসদ সদস্য সেলিম ওসমানের অনুমতিক্রমে বঙ্গবন্ধু সড়ক ছাড়া অন্যান্য সড়কে হকাররা বিকেল ৫টা থেকে রাত ১০ টা পর্যন্ত বসতে পারবে। তবে কোনোভাবেই বঙ্গবন্ধু সড়কে হকার বসতে পারবে না।জানা গেছে, জেলা প্রশাসন থেকে একজন এডিসি ও পুলিশ প্রশাসন থেকে একজন এএসপিকে পাঠানো হয় মেয়র আইভীর সঙ্গে আলোচনা করার জন্য।এসময় নাসিক মেয়র আইভী বলেন, আমি শুরু থেকেই বলে আসছি শহরের প্রধান বঙ্গবন্ধু সড়ক ছাড়া শহরের অন্যান্য স্থানে হকার বসলে তার কোনো আপত্তি নেই।পরে জেলা প্রশাসন হকারদের বঙ্গবন্ধু সড়ক ছাড়া অন্যান্য সড়কে বিকেল ৫টা থেকে রাত ১০টা পর্যন্ত সুশৃঙ্খলভাবে বসার অনুমতি দেন।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451