মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

আ.লীগ নেতার নামে আপত্তিকর পোস্ট থানায় জিডি

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বুধবার, ১৭ জানুয়ারী, ২০১৮
  • ৩০২ বার পড়া হয়েছে

জাকির হোসেন, সখীপুর (টাঙ্গাইল)প্রতিনিধি :
টাঙ্গাইলের সখীপুরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের ভুয়া আইডিতে
টাঙ্গাইল জেলা পরিষদের সদস্য ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক
গোলাম কিবরিয়া বাদলের বিরুদ্ধে মানহানিকর মন্তব্য লিখে পোস্ট করার অভিযোগ
পাওয়া গেছে। ওই ভুয়া আইডিতে উপজেলার কাকড়াজান ইউনিয়নের খুংগার চালা
গ্রামের ব্যবসায়ী মাহবুব হোসেন মাসুদের নাম ব্যবহার করা হয়েছে।
এ বিষয়ে বুধবার বিকেলে ব্যবসায়ী মাসুদ হোসেন বাদী হয়ে সখীপুর
থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। মাসুদ হোসেন জিডিতে
উল্লেখ করেন, প্রায় দুই বছর আগে বাংলা বর্ণমালা ব্যবহার করে ‘মাহবুব
হোসেন মাসুদ’ নামে একটি ফেসবুক আইডি খুলেন তিনি। তবে তিনি ওই
আইডি নিয়মিত পরিচালনা করেন না। আনুমানিক দুই মাস আগে আমার নাম ও
ছবি ব্যবহার করে ইংরেজি বর্ণমালায় আমার নাম লিখে ভুয়া আইডি খুলে কে বা
কারা নানা ধরনের ছবি ও মন্তব্য পোস্ট করে আসছেন। বুধবার সকাল নয়টার দিকে ওই
আইডিতে জেলা পরিষদের সদস্য ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক
গোলাম কিবরিয়া বাদলের ছবি দিয়ে তাঁর (বাদলের) সম্পর্কে নানা আজে-বাজে
কথা লিখে পোস্ট করা হয়েছে। ওই পোস্ট দেখে ওই নেতা মাহবুব হোসেনের কাছে ওই
পোস্ট দেওয়ার কারণ ব্যাখ্যা চান। পরে সময় মাসুদ হোসেন বিব্রত বোধ করে
সখীপুর থানায় ভুয়া আইডি উল্লেখ করে জিডি করেন।
উপজেলার খুংগার চালা বাজারের ব্যবসায়ী মাহবুব হোসেন মাসুদ বলেন, আমি ওই
আইডি বিষয়ে কিছুই জানি না। এছাড়া আমি ফেসবুক ব্যবহার করা তেমন
বুঝি না।
জেলা পরিষদের সদস্য ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম
কিবরিয়া বলেন, ওই ভুয়া আইডিতে আমার নামে অশ্লিল মন্তব্য করা হয়েছে। এবং
আমার সম্মান ক্ষুন্ন করা হয়েছে। পুলিশের মাধ্যমে ভুয়া আইডির মালিককে শনাক্ত
করা গেলে মানহানি মামলা করা হবে।
এ প্রসঙ্গে সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকছুদুল আলম বলেন,
জিডি হয়েছে। পুলিশের আইটি বিভাগে ওই আইডি বিষয়ে খোঁজ করতে
আবেদন করা হবে। আশা করি প্রকৃত অপরাধীকে শনাক্ত করা যাবে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451