দেবপুর-রাজারগাঁও ৭ কি.মি সড়কের ৫ কি.মি রাস্তা নয় যেন একটি মৃত্যুফাঁদ
বাংলার প্রতিদিন ডেস্ক ::
আপডেট সময়
মঙ্গলবার, ১৬ জানুয়ারী, ২০১৮
২৭১
বার পড়া হয়েছে
মোঃশরীফ হোসেন,চাদঁপুর জেলা প্রতিনিধি।
চাঁদপুর জেলার হাজীগঞ্জ থানার একটি ব্যস্ততম সড়ক দেবপুর-রাজারগাঁও সড়ক।প্রতিদিন এই সড়ক দিয়ে কয়েক হাজার মানুষ যাতায়াত করে। কিন্তু দীর্ঘ ৮- ৯ বছর এই সড়কটির কোন প্রকার সংস্কার না হওয়ায় এটি এখন সকলের জন্য একটি মৃত্যুফাঁদ হয়ে দাড়িঁছে। তবে তিন মাস আগে সড়কটির ২ কি.মি অংশের সংস্কার কাজ করা হয়।এতে জনগণের কিছুটা দুর্ভোগ কমেছে। কিনতু বাকি ৫ কি৳মি সড়কের বেহাল দশা। টেন্ডার হওয়ার পরও কাজ শুরু না হওয়ায় এ এলাকার মানুষের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। এই ৭ কি.মি সড়কে রয়েছে ৫৩ টি বাঁক। প্রায় প্রতিটি বাঁকই বিপদজনক।সড়কটির ২.২৫ কি.মি পরে অবস্থিত ঐতিহ্যবাহী শ্রীপুর গ্রাম।এ গ্রামে রয়েছে সরকারী হাসপাতাল,প্রাথমিক বিদ্যালয়,হাই স্কুল,কিন্ডার গার্টেন,বাজার,পোষ্ট অফিস,মাদ্রাসা ও বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত কয়েক শত ছাত্র-ছাত্রীদের প্রতিদিন এই সড়কটি ব্যবহার করতে হয়।এছাড়াও অসুস্থ রোগী, গর্ভবতী মায়েদের জন্য এটি একটি ভয়ঙ্কর আতংকের নাম।কিন্তু দীর্ঘদিন ধরে এই সড়কটির কোন প্রকার সংস্কার না করায় এটির এখন বেহাল দশা।এই সড়কটি দিয়ে গৌড়িপুর হয়ে ঢাকায় যাওয়া যায় অনেক সহজেই। সড়কটি সংস্কারের ব্যাপারে প্রশাসন শুধু প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছে কিন্তু দৃশ্যমান কোন পদক্ষেপ গ্রহন করা হয়নি।তাই সড়কটির গুরুত্ব অনুধাবন করে দ্রুত সংস্কারের ব্যবস্থা গ্রহন করবেন,এটিই প্রশাসনের প্রতি এলাকাবাসীর একমাত্র দাবী। সড়কটির বর্তমান দশা এমন যে কোন সুস্থ মানুষই এই সড়কটি দিয়ে যাতায়াত করতে ভীষন আতংকে থাকে। সারা সড়ক জুড়ে রয়েছে অসংখ্য বড় বড় গর্ত। ফলে প্রায় সিএনজি বিকল হয়ে পড়ে। এতে জরুরী প্রয়োজনে যাতায়াতকারীগণ চরম দূর্ভোগে পড়েন। সিএনজি চালকরা বলেন,আমাদের দুঃখ দুর্দশা দেখার মত কেউ নেই। তারা আক্ষেপ করে বলেন নিবার্চন এলেই শুধু প্রতিশ্রুতি শোনা যায় কিন্তু নির্বাচনের পর প্রতিশ্রুতি বাস্তবায়নের কোন উদ্যোগ নেওয়া হয় না। তাই এলাকাবাসীর দুর্ভোগের কথা চিন্তা করে দ্রুত সড়কটি সংস্কার করা হোক।
প্রসঙ্গত, ২ নং বাকিলা ইউনিয়নের সবচেয়ে বৃহৎ ও গুরুত্বপূর্ণ গ্রাম হচ্ছে শ্রীপুর। ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়্যারম্যান নির্বাচনে প্রধান ভূমিকা পালন করে এ গ্রামটি। কিন্তু গ্রামটি সবসময় অবহেলিত হয়। তাই গ্রামটির গুরুত্ব অনুধাবন করে অত্র এলাকার রাস্তাঘাটের উন্নয়ন করলে এলাকাটির আর্থ সামাজিক উন্নয়ন ঘটবে। তাই এলাকার জনগন প্রশাসনের সুদৃষ্টি কামনা করছে।
২নং বাকিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের মোঃ মাহফুজুর রহমান ইউছুফ পাটওয়ারী বললে, খুব দ্রুত বাকি কাজ শুরু হবে।তিনি আরো বলেন এই ৭ কি.মি রাস্তার প্রায় ৩কি.মি অন্য ইউনিয়নের আওতায়।তাই কাজ শেষ করতে সময় লাগছে বলে তিনি জানান।কিন্তু তিনি বলেন আতি শীগ্রই কাজ শুরু হবে।