সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৬:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

মানুষের কষ্ট নিয়ে আওয়ামী লীগ রাজনীতি করে না : সেতুমন্ত্রী

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ৯ জানুয়ারী, ২০১৮
  • ২০১ বার পড়া হয়েছে
স্বাগত জানাব : কাদের

বাংলার প্রতিদিন ডেস্ক;-  আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আওয়ামী লীগ মানুষের কষ্ট নিয়ে রাজনীতি করে না। মানুষের কষ্ট নিয়ে রাজনীতি করতে বিব্রতবোধ করি। বিএনপি মানুষের কষ্ট নিয়ে রাজনীতি করে। লোক দেখানোর জন্য আসবে। ফটোসেশন করে চলে যাবে।

তিনি আজ পঞ্চগড় জেলার সদর উপজেলার বিলুপ্ত ছিটমহল গারাতির মফিজার রহমান ডিগ্রি কলেজ মাঠে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতাকালে এ সব কথা বলেন।

বিএনপি মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীরকে আশ্বস্ত করে তিনি বলেন, আশঙ্কার কোন কারণ নেই। আগামীতে রংপুর সিটি কর্পোরেশনের মত নিরপেক্ষ, স্বাধীন এবং কর্তৃত্বপূর্ণ নির্বাচন হবে। সরকার কোন হস্তক্ষেপ করবে না।

ওবায়দুল কাদের বলেন, রংপুরের নির্বাচনে আমরা হেরে গেছি। ফলাফল মেনে নিয়েছি। সরকার কোন হস্তক্ষেপ করেনি। একটি অভিযোগ কেউ করতে পারেনি। সারা দেশে নৌকার জোয়ার শুরু হয়েছে। ফখরুল সাহেব হেরে যাওয়ার ভয়ে আছেন।

তিনি বলেন, শীতে মানুষ কষ্ট করছে। কম্বল নিয়ে এসেছি। এখানে এবং বোদায় সাড়ে পাঁচ হাজার পিছ কম্বল বিতরণসহ প্রত্যেক শীতার্ত মানুষকে একটি করে কম্বল ও দু’শ টাকা করে দেয়া হচ্ছে। শুধু কথা দিয়ে ভোট হয় না। আওয়ামী লীগ কাজ দেখিয়ে ভোট চাইবে। আওয়ামী লীগ কথার রাজনীতিতে বিশ্বাস করে না। অন্যদিকে বিএনপি কথার মালায় বিশ্বাসী।

কেন্দ্রীয় আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপ-কমিটির উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর কবীর নানক এমপি, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী এমপি, সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক এমপি, নাজমুল হক প্রধান এমপি, মো. নুরুল ইসলাম এমপি, সেলিনা জাহান এমপি, আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, জেলা আওয়ামী লীগের সাধরণ সম্পাদক এবং পঞ্চগড় সদর উপজেলা চেয়ারম্যান আনোয়ার সাদাত সম্রাট এবং জেলা ছাত্রলীগের সভাপতি মো. আকতারুজ্জামান উপস্থিত ছিলেন।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451