সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিল্টন-জাহাঙ্গীর পরিষদ সবার সেরা’ স্লোগানে মিরপুরে ছাত্রদলের বিশাল মিছিল  আশুলিয়ায় পোশাক শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন, গাড়িতে ভাংচুর করে আগুন দিয়েছে শ্রমিকরা আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামি ও সাংবাদিকের ওপর হামলার ঘটনায় এনামুল গ্রেফতার আশুলিয়ায় ডিবি পুলিশ কর্তৃক ৫২ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক কারবারী গ্রেফতার একটি গাড়ী ‍উদ্ধার বাংলাবাজার পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর প্রধানকে প্রাণনাশের হুমকি-আশুলিয়া থানায় জিডি পশ্চিম ছাত্রদলের নতুন কমিটি ঘিরে তৎপরতা, আলোচনায় একাধিক নেতা আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের কার্যক্রম নিয়ে অপপ্রচারের অভিযোগ আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে আর কোনদিন রাজনীতি করতে দেওয়া হবে না- স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরের ঐতিহ্যবাহী আদর্শ উচ্চ বিদ্যালয়ে সুশাসন ও শিক্ষার মান উন্নয়নের সুবাতাস বইছে প্রতিবেশী দেশ থেকে মাদক ঢুকিয়ে যুবসমাজ ধ্বংসের ষড়যন্ত্র চলছে : প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

২৪টি সোনার বারসহ এক নারীকে আটক

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ৯ জানুয়ারী, ২০১৮
  • ১৮০ বার পড়া হয়েছে
২৪টি সোনার বারসহ আজ মঙ্গলবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এই নারীকে আটক করা হয়। ছবি : সংগৃহীত

বাংলার প্রতিদিন ডেস্কঃ-

হযরত  শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ২৪টি সোনার বারসহ এক নারীকে আটক করা হয়েছে।

আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে জান্নাতুল ফেরদৌস (২৩) নামের ওই নারীকে আটক করেন শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের সদস্যরা।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক ড. মইনুল খান  জানান, বেলা সাড়ে ১১টার দিকে ইউএস-বাংলার বিএস ৩২২ ফ্লাইটটি চট্টগ্রাম হয়ে ঢাকায় অবতরণ করে। এরপরই ওই নারীকে আটক করা হয়।

জান্নাতুল ফেরদৌসের কাছ থেকে জব্দ করা সোনার ওজন ২ দশমিক ৭৮৫ কেজি। এই সোনার আনুমানিক দাম এক কোটি ৩৯ লাখ টাকা। আটক নারীর বাড়ি নরসিংদী জেলায় বলেও জানিয়েছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।

ড. মইনুল খান বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি যে স্বর্ণের বার আসছে ওই ফ্লাইটে। তার পর থেকে আমরা তাকে নজরদারিতে রাখি। ফ্লাইটটি ডমিস্টিক টার্মিনালে অবতরণ করলে আমরা তাকে আটক করি। আটক যাত্রী স্বর্ণগুলো অন্তর্বাসে লুকিয়ে আনেন।

ইউএস-বাংলার ওই ফ্লাইটটি মাসকাট থেকে চট্টগ্রাম হয়ে শাহজালাল রুটে যাত্রী পরিবহন করে উল্লেখ করে এই কর্মকর্তা বলেন, ‘মূলত স্বর্ণগুলো এসেছে মাসকাট হয়ে। কিন্তু চট্টগ্রাম থেকে জান্নাতুল ফেরদৌস নামের ওই নারীর কাছে আকাশপথে এই স্বর্ণ হস্তান্তর হয়। ডমিস্টিক ফ্লাইটে দিয়ে দেওয়া হয়েছে, যাতে তল্লাশি ছাড়াই পার পেয়ে যেতে পারে।’

জব্দ হওয়া সোনা বাংলাদেশ ব্যাংকে জমা দেওয়া হবে উল্লেখ করে ড. মইনুল খান জানান, আটক নারীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451