বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১১:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

আগামীকাল থেকে আমরণ অনশনে যাচ্ছেন মাদ্রাসা শিক্ষকরা

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ৮ জানুয়ারী, ২০১৮
  • ৩২৬ বার পড়া হয়েছে

বাংলার প্রতিদিন ডেস্কঃ-

নিবন্ধন পাওয়া সব স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামীকাল মঙ্গলবার থেকে আমরণ অনশনে যাচ্ছেন মাদ্রাসা শিক্ষকরা। ১ জানুয়ারি থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করে আসছিলেন তারা। সোমবার বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষক সমিতির নির্বাহী কমিটির সভায় নতুন এ কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেওয়া হয়।

সমিতির মহাসচিব মোখলেছুর রহমান জানান, লাগাতার কর্মসূচি পালনের পরও সরকারের পক্ষ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি। তাই আগামীকাল থেকে তারা আমরণ অনশনে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। মঙ্গলবার বেলা ১১টা থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচির স্থলেই এ অনশন শুরু হবে।

সোমবার অষ্টম দিনের মতো কর্মসূচি পালন করছেন মাদ্রাসা শিক্ষকরা। কর্মসূচিতে অংশ নেওয়া কয়েকজন শিক্ষক জানান, দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা বাড়ি ফিরে যাবেন না।

সারা দেশে নিবন্ধিত স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা রয়েছে ১৮ হাজার ১৯৪টি। তবে চালু আছে ১০ হাজারের মতো। এসব মাদ্রাসায় শিক্ষক আছেন প্রায় ৫০ হাজার। তবে এর মধ্যে ১ হাজার ৫১৯টি মাদ্রাসার ৬ হাজার ৬৭৬ জন শিক্ষক সরকার থেকে ভাতা পান। এর মধ্যে প্রধান শিক্ষকরা পান মাসে আড়াই হাজার টাকা ও সহকারী শিক্ষকরা ২ হাজার ৩০০ টাকা।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451