সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিল্টন-জাহাঙ্গীর পরিষদ সবার সেরা’ স্লোগানে মিরপুরে ছাত্রদলের বিশাল মিছিল  আশুলিয়ায় পোশাক শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন, গাড়িতে ভাংচুর করে আগুন দিয়েছে শ্রমিকরা আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামি ও সাংবাদিকের ওপর হামলার ঘটনায় এনামুল গ্রেফতার আশুলিয়ায় ডিবি পুলিশ কর্তৃক ৫২ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক কারবারী গ্রেফতার একটি গাড়ী ‍উদ্ধার বাংলাবাজার পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর প্রধানকে প্রাণনাশের হুমকি-আশুলিয়া থানায় জিডি পশ্চিম ছাত্রদলের নতুন কমিটি ঘিরে তৎপরতা, আলোচনায় একাধিক নেতা আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের কার্যক্রম নিয়ে অপপ্রচারের অভিযোগ আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে আর কোনদিন রাজনীতি করতে দেওয়া হবে না- স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরের ঐতিহ্যবাহী আদর্শ উচ্চ বিদ্যালয়ে সুশাসন ও শিক্ষার মান উন্নয়নের সুবাতাস বইছে প্রতিবেশী দেশ থেকে মাদক ঢুকিয়ে যুবসমাজ ধ্বংসের ষড়যন্ত্র চলছে : প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

পুলিশকে জনবান্ধব হিসেবে গড়ে তুলতে হবে : প্রধানমন্ত্রী

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ৮ জানুয়ারী, ২০১৮
  • ২০৭ বার পড়া হয়েছে
পুলিশকে

বাংলার প্রতিদিন অনলাইন ডেস্কঃ-  

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, পুলিশকে আরও জনবান্ধব হিসেবে গড়ে তুলতে হবে। প্রতিদিনের কাজের জন্য জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। জঙ্গি-সন্ত্রাসবাদ মোকাবেলায় পুলিশ গত কয়েকবছরে কার্যকর ভূমিকা পালন করেছে। দেশ বিদেশে প্রশংসা অর্জন করেছে।

সোমবার সকালে রাজারবাগ পুলিশ লাইনে পুলিশ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে দেওয়া ভাষণে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, পুলিশ বাহিনী সাহসিকতার সঙ্গে ২০১৩-১৪-১৫ সালে জ্বালাও-পোড়াও মোকাবেলা করেছে। পুলিশের ২৭ সদস্য আত্মাহুতি দিয়েছে। শান্তিরক্ষা মিশনেও পুলিশ বাহিনীর সদস্যরা সুনামের সঙ্গে দায়িত্ব পালন করছে। মিয়ানমারের বাস্তুচ্যুত মানুষদের আশ্রয়ে পুলিশ অত্যন্ত দক্ষতার সঙ্গে কাজ করেছে।

এ দেশের মাটিতে জঙ্গি সন্ত্রাসী ও যুদ্ধাপরাধীদের আশ্রয় হবে না— উল্লেখ করে শেখ হাসিনা বলেন, বাংলার মাটি থেকে তাদের নির্মূল করা হবে। সকল সন্ত্রাসী ও জঙ্গির বিরুদ্ধে জনপ্রতিরোধ গড়ে তুলতে হবে।

স্থিতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতি বিনিয়োগের পূর্বশর্ত বলেও এ সময় উল্লেখ করেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, পুলিশ সদস্যদের প্রযুক্তিগত আরও দক্ষতা অর্জন করতে হবে। এজন্য তাদের প্রশিক্ষণের প্রয়োজন। সরকার এই প্রশিক্ষণের ব্যবস্থা করছে। এরই মধ্যে পুলিশের বেতন বৃদ্ধি করা হয়েছে, জনবল বাড়ানো হয়েছে। ভবিষ্যতে পুলিশের জনবল আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে। আইজিপির পদকে সিনিয়র সচিব করা হয়েছে। জঙ্গি ও সন্ত্রাসবাদ নির্মূলে পুলিশের অ্যান্টি টেরোরিজম ইউনিট গঠন করা হয়েছে।

পুলিশ পদক প্রদান প্রসঙ্গে তিনি বলেন, এবার বিপুল সংখ্যক পুলিশ পদক দেওয়া হয়েছে। অতীতে এতো পদক দেওয়া হয়নি। এবার যারা পদক পেয়েছেন তারা আরও ভালোভাবে কাজ করতে উদ্বুদ্ধ হবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451