শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৭:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

রকেট ত্রিদেশীয় সিরিজের স্পন্সর

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ৭ জানুয়ারী, ২০১৮
  • ২৮৬ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ আগামী ১৫ জানুয়ারি থেকে শুরু হওয়া ত্রিদেশীয় সিরিজের টাইটেল স্পন্সর ডাচ বাংলা ব্যাংকের মোবাইল ব্যাংকিং সেবা রকেট। ত্রিদেশীয় এ সিরিজ দিয়েই নতুন বছরের যাত্রা শুরু করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। টুর্নামেন্টে টাইগারদের দুই প্রতিপক্ষ শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ে। ২০১৬ সালে দুই বছরের জন্য ইমপ্রেস-মাত্রা কনসোর্টিয়ামের কাছ থেকে স্বত্ব কিনে নেয় ডাচ-বাংলা ব্যাংক যা শেষ হয় ২০১৭ সালে। সেই মেয়াদ পার করে নতুন বছরেও বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে যুক্ত হয়েছে প্রতিষ্ঠানটি। আজ মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের সম্মেলন কক্ষে এক আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে ত্রিদেশীয় সিরিজের টাইটেল স্পন্সরের নাম ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সংবাদ সম্মেলনে বিসিবির পক্ষে উপস্থিত ছিলেন সিইও নিজাম উদ্দিন চৌধুরী সুজন ও মিডিয়া কমিটির চেয়ারম্যান মোহাম্মদ জালাল ইউনুস। ইমপ্রেস-মাত্রা কনসোর্টিয়ামের পক্ষে উপস্থিত ছিলেন ফরিদুর রেজা সাগর। পৃষ্ঠপোষক ডাচ-বাংলা ব্যাংকের পক্ষ থেকে ছিলেন ব্যবস্থাপনা পরিচালক আবুল কাশেম মোহাম্মদ শিরিন।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451