সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিল্টন-জাহাঙ্গীর পরিষদ সবার সেরা’ স্লোগানে মিরপুরে ছাত্রদলের বিশাল মিছিল  আশুলিয়ায় পোশাক শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন, গাড়িতে ভাংচুর করে আগুন দিয়েছে শ্রমিকরা আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামি ও সাংবাদিকের ওপর হামলার ঘটনায় এনামুল গ্রেফতার আশুলিয়ায় ডিবি পুলিশ কর্তৃক ৫২ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক কারবারী গ্রেফতার একটি গাড়ী ‍উদ্ধার বাংলাবাজার পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর প্রধানকে প্রাণনাশের হুমকি-আশুলিয়া থানায় জিডি পশ্চিম ছাত্রদলের নতুন কমিটি ঘিরে তৎপরতা, আলোচনায় একাধিক নেতা আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের কার্যক্রম নিয়ে অপপ্রচারের অভিযোগ আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে আর কোনদিন রাজনীতি করতে দেওয়া হবে না- স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরের ঐতিহ্যবাহী আদর্শ উচ্চ বিদ্যালয়ে সুশাসন ও শিক্ষার মান উন্নয়নের সুবাতাস বইছে প্রতিবেশী দেশ থেকে মাদক ঢুকিয়ে যুবসমাজ ধ্বংসের ষড়যন্ত্র চলছে : প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

শ্রীপুরে জমির বিরোধে প্রাণ গেল কৃষকের

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ৭ জানুয়ারী, ২০১৮
  • ১৬৫ বার পড়া হয়েছে
শ্রীপুরে ছাত্রীকে অপবাদ দিয়ে বেত্রাঘাত

টি.আই সানি,শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি :-
গাজীপুরের শ্রীপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলার পর
রোববার সকালে কৃষক আমীর হোসেন মোল্লা (৫৫) নিহত হয়েছে।
নিহত আমীর উপজেলার রাজাবাড়ী ইউনিয়নের ইজ্জতপুর (বিন্দুবাড়ী)
গ্রামের মৃত ছায়েদ আলী মোল্লার ছেলে। রোববার সকাল ৬টায় শ্রীপুর
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে সে মারা যায়।
নিহত আমীর হোসেন মোল্লার বড় ছেলে মনির হোসেন মোল্লা (৩০)
জানান, তাদের বাড়ীর পাশেই আখ ক্ষেতের এক কর্নারে টিনশেড দিয়ে
ছোট্ট ছাপড়া তৈরী করে তার বাবা রাত যাপন করে ও ক্ষেত পাহাড়া দেয়।
শনিবার দিবাগত রাত আনুমানিক দেড়টায় একই গ্রামের রুহুল
আমীনের ছেলে হৃদয় (২৫) ও তার ৪-৫ জন সহযোগী ওই ছাপড়া ঘরে
ঘুমিয়ে থাকা তার বাবার ওপর হামলা করে। পরে তার বাবার ডাক-চিৎকার
শুনে তাঁরা এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। এসময় তার বাবা
জ্ঞান হারিয়ে ফেলে। পরে তাকে বাড়ীতে নিয়ে প্রাথমিক চিকিৎসা
দেয়ার পর জ্ঞান না ফেরায় শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া
হয়। সেখানে নেয়ার পথে সে মারা যায়।
শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত কর্মকর্তা ডা: তাসনিয়া
জানান, নিহতের স্বজনেরা তাকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে
এসেছে। নিহতের হাত ও হাঁটুর নিচেসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর
আঘাতের চিহ্ন রয়েছে।
শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) সৈয়দ আজিজুল হক নিহতের
স্বজনদের বরাত দিয়ে জানান, পাশের রুহুল আমীনের ছেলে হৃদয়ের সাথে
আমীর হোসেন মোল্লার জমি সংক্রান্ত বিরোধে রয়েছে। ধারনা করা
হচ্ছে জমির বিরোধের পূর্ব শত্রুতার জেরে এ হামলার ঘটনা ঘটে
থাকতে পারে। নিহতের লাশ ময়না তদন্তের জন্য সুরতহাল প্রতিবেদন তৈরির
পর বেলা সাড়ে ১১টার দিকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল
কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451